
কলম্বিয়ার নেতৃত্বে ৬২টি দেশের অংশগ্রহণে মাদক পাচার রোধে চালানো অভিযানে এক হাজার টনেরও বেশি গাঁজাসহ মোট ১ হাজার ৪০০ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ২২৫ মেট্রিক টন কোকেইনও আছে। ছয় সপ্তাহ ধরে চলা এ অভিযানে ছয়টি নার্কো সাব অর্থাৎ মাদক পাচারে ব্যবহৃত সাব-মার্সিবল জাহাজ আটক করা হয়।
গতকাল বুধবার কলম্বিয়া নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল অর্লান্ডো এনরিক গ্রিসালেস জানান, কলম্বিয়ার নেতৃত্বে মাদক পাচারের বিরুদ্ধে ১ অক্টোবর থেকে ১৪ নভেম্বরের মধ্যে এ অভিযান চালানো হয়। ৪৫ দিনের এই অভিযানে অবৈধ অস্ত্রের চালান ও অভিবাসী পাচারের অভিযোগে ৪০০ জনেরও বেশি গ্রেপ্তার করা হয়েছে।
সমুদ্রপথে কলম্বিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ৫ টন কোকেইনসহ একটি সাব-মার্সিবল জাহাজ আটক হয়। ক্লিপারটন দ্বীপের ১ হাজার ২৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে, প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট প্রবালপ্রাচীরের কাছে পাওয়া যায়। এতে থাকা পাঁচজনকে আটক করা হয়।
কলম্বিয়া নৌবাহিনীর প্রধান বলেন, ‘এই রুটে আটক হওয়া প্রথম নার্কো সাব এটি। মানচিত্র চেক করে মাদক পাচারের রুটটি চিহ্নিত করে অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ শুরু করি। পরে অন্য নার্কো সাবগুলো আটক করা হয়।
২২৫ টন কোকেইন জব্দ করাকে একটি বিশাল সাফল্য হিসেবে দেখছে নৌপথে অভিযান চালানো এই জোট। এ বছর জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বব্যাপী ২ হাজার ৭০০ টন কোকেইন উৎপাদন হয়।
তবে নার্কো সাব পাওয়ার ঘটনা এটিই বিশ্বে প্রথম নয়। ক্যারিবীয় সাগরে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর নজর এড়াতে ১৯৯০ সালের শেষ দিকে সাবমেরিন ব্যবহার শুরু করে কলম্বিয়ার মাদক পাচারকারীরা। নার্কো সাবের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ পণ্য পাচার করত।
এদিকে সিএনএন অস্ট্রেলিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। অস্ট্রেলিয়া পুলিশ সতর্ক করেছে, কোকেইনের ব্যবহার বেড়ে যাওয়ার পাশাপাশি বিশ্বের মধ্যে সবচেয়ে উচ্চমূল্যের মাদক বাজারের কারণে সম্প্রতি দেশটির দিকে নজর দিচ্ছে আন্তর্জাতিক মাদক পাচারকারীরা।
অস্ট্রেলিয়ায় এক কিলোগ্রাম কোকেইন ২ লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত মূল্যে বিক্রি হয়, যা যুক্তরাষ্ট্রে কোকেইনের গড় দামের তিন থেকে ছয় গুণ বেশি।

ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনাদের অবকাশযাপনের কেন্দ্র হিসেবে যে পাতায়ায় যৌন পর্যটনের বিস্তার ঘটেছিল, থাইল্যান্ডের সেই সমুদ্রতীরবর্তী শহরেই এবার ভিড়তে যাচ্ছেন প্রায় ৫ হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনা।
৩৫ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ গিরং সীমান্ত ক্রসিংয়ে যাওয়ার সড়ক ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংস হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তা পুনর্নির্মাণ করেছে চীন। বুধবার (২ সেপ্টেম্বর) সড়কটির শেষ অংশও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
১ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২০০০ নেপালি রুপি (১৬০০ টাকার সমপরিমাণ) ধার করে দিনের পর দিন দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিচ্ছেন পঞ্চাশোর্ধ্ব তালকা সদা। ক্ষুধা, ক্লান্তি, পায়ের ব্যথা আর হতাশা তাঁকে ঘিরে ধরলেও ছেলেকে খুঁজে পাওয়ার আশায় এখনো হাল ছাড়েননি তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর গত জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দি ইকোনমিক টাইমস।
৩ ঘণ্টা আগে