
ব্রাজিলে বাদুড় থেকে পাওয়া নতুন একটি করোনাভাইরাসের সঙ্গে মারাত্মক মার্স ভাইরাসের মিল পেয়েছেন গবেষকেরা। তবে এটি মানুষের জন্য কতটা বিপজ্জনক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ব্রাজিলের সাও পাওলো ও সেয়ারা রাজ্যের গবেষকেরা হংকং ইউনিভার্সিটির সহযোগিতায় নতুন ওই করোনাভাইরাস আবিষ্কার করেছেন। গবেষণায় দেখা গেছে, মধ্যপ্রাচ্যের শ্বাসযন্ত্রজনিত সিনড্রোম ‘মার্স-কোভ’ এর সঙ্গে নতুন ভাইরাসটির অনেক মিল রয়েছে।
২০১২ সালে সৌদি আরবে প্রথম শনাক্ত হওয়া মার্স ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত ৮৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। ভাইরাসটি ধীরে ধীরে দুই ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়েছিল।
বিজ্ঞানীরা বলছেন, ব্রাজিলে পাওয়া নতুন করোনাভাইরাসের জিনগত বিন্যাসের সঙ্গে মধ্যপ্রাচ্যের মার্স ভাইরাসের ৭২ শতাংশ মিল রয়েছে। বিশেষ করে ভাইরাসটির স্পাইক প্রোটিন মার্স ভাইরাসের স্পাইক প্রোটিনের সঙ্গে অনেকটাই মিলে যায়।
গবেষণার প্রধান লেখক ও পিএইচডি গবেষক ব্রুনা স্টেফানি সিলভেরিও বলেছেন, ‘এটি মানুষের দেহে সংক্রমণ ঘটাতে পারে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ভাইরাসটির স্পাইক প্রোটিনের কিছু অংশ শনাক্ত করা হয়েছে, যা মার্স ভাইরাসের রিসেপ্টরের সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাবনা দেখাচ্ছে।’
বিজ্ঞানীরা আশা করছেন, চলতি বছর হংকংয়ের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট গবেষণাগারে আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নতুন ভাইরাসটি মানুষের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা নির্ধারণ করা সম্ভব হবে।
জার্নাল অব মেডিকেল ভাইরোলজিতে প্রকাশিত এই সম্পর্কিত গবেষণায় ১৬টি ভিন্ন বাদুড় প্রজাতির ৪২৩টি মুখগহ্বর ও মলদ্বারের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গবেষকেরা ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফোরতালেজায় সংগ্রহ করা বাদুড়ের নমুনার মধ্যে পাঁচটি থেকে সাতটি করোনাভাইরাস শনাক্ত করেছেন। নতুন ভাইরাসটি মানুষ ও উটের মধ্যে সংক্রমিত হওয়া মার্স ভাইরাসের সঙ্গে উচ্চ মাত্রার মিল রাখে বলে জানানো হয়েছে।
বাদুড়ের কাছ থেকে পাওয়া ভাইরাসকে ধারাবাহিকভাবে মহামারি বিষয়ক নজরদারিতে রাখা উচিত বলে মনে করেন গবেষকেরা।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৮ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৮ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
১১ ঘণ্টা আগে