
ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে যখন পুরো আর্জেন্টিনা বিষাদে ডুবে আছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে এক চরম বিভ্রান্তি ছড়ালেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ফাইনালে পরাজয় সত্ত্বেও ট্রফি জয়ের উদ্যাপন হিসেবে দেশে সাধারণ ছুটি ঘোষণার একটি বার্তা পোস্ট করে বসেন তিনি।
ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনা জয়ী হলে কী করা হবে, তা নিয়ে আগে থেকে লিখে রাখা (শিডিউলড) একটি পোস্ট যথাসময়ে মুছে ফেলতে বা বাতিল করতে ভুলে গিয়েছিলেন প্রেসিডেন্ট। আর তাতেই এই অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট মিলেই তাঁর পোস্টে লেখেন, ‘বিশ্বজয় উদ্যাপন। আর্জেন্টিনা জাতীয় দলের এই অর্জনে উদ্যাপনের বিষয়ে জনগণের কথা বিবেচনা করে আমি জানাচ্ছি যে, খেলোয়াড় ও কোচিং স্টাফরা কোন দিনটি বেছে নেবেন, তার ওপর ভিত্তি করে একটি জাতীয় ছুটি ঘোষণা করা হবে।’
এই বিভ্রান্তিকর পোস্টের কয়েক ঘণ্টা আগে অবশ্য মিলেই দলের লড়াইয়ের প্রশংসা করে আরেকটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘ধন্যবাদ খেলোয়াড়েরা... শেষ পর্যন্ত লড়াই করার জন্য। আর্জেন্টিনা সব সময় শীর্ষে।’ কিন্তু এর কিছুক্ষণ পরেই বিজয় উদ্যাপনের স্বয়ংক্রিয় পোস্টটি লাইভ হয়ে যাওয়ায় সাধারণ সমর্থক ও নেটিজেনরা চরম বিভ্রান্তিতে পড়েন।
বাস্তবে গতকাল রোববার রাতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো শ্বাসরুদ্ধকর ম্যাচের ১০৬তম মিনিটে স্পেনের বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একটি বুলেটগতির শট আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করলে স্পেনের শিরোপা নিশ্চিত হয়।
এই জয়ের মাধ্যমে ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল স্পেন। স্পেনের ১৯ বছর বয়সী তরুণ তারকা লামিন ইয়ামাল ইউরো ২০২৪ জয়ের পর এবার বিশ্বকাপের ট্রফিও নিজের শোকেসে তুললেন। এই মুহূর্তে একই সঙ্গে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (ইউরো) ও বিশ্বকাপ ট্রফি নিজেদের দখলে রাখল স্পেন। এর আগে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে টানা দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জিতে বিশ্ব ফুটবলে এমন আধিপত্য দেখিয়েছিল দেশটি।
অন্যদিকে, ফাইনালে এই হার আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে একটি সোনালি যুগের অবসান ঘটাল। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে দলটি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ জয় করেছিল। তবে ২০২৬ সালের এই ফাইনালে স্পেনের কাছে পরাজয় আর্জেন্টিনার সমর্থকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
৩ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১৩ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১৪ ঘণ্টা আগে