
বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর এল আল্টোতে বিমানবাহিনীর একটি মালবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর দিয়েছে বিবিসি।
দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (জিএমটি ২২:২০) এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। সান্তা ক্রুজ শহর থেকে আসা উড়োজাহাজটি রানওয়েতে নামার পর নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং পাশের একটি মহাসড়কে থাকা বেশ কিছু যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।
বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল একটি সি-১৩০ হারকিউলিস মডেলের। এটি সেন্ট্রাল ব্যাংক অব বলিভিয়ার জন্য বিপুল পরিমাণ নতুন ব্যাংক নোট বহন করছিল। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ এবং ক্ষতিগ্রস্ত যানবাহনের পাশে অনেক মানুষ ভিড় করেছে। অভিযোগ উঠেছে, কিছু মানুষ দুর্ঘটনাস্থল থেকে ব্যাংক নোট সংগ্রহের চেষ্টা চালিয়েছে।
এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি জরুরি বিবৃতি জারি করেছে, ওই ব্যাংক নোটগুলোর বর্তমানে কোনো আর্থিক মূল্য বা ক্রয়ক্ষমতা নেই। এগুলো সংগ্রহ করা বা ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। বিবৃতিতে জনগণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার এবং কর্তৃপক্ষকে কাজ করতে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির যাত্রীর আত্মীয় বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমার বোন গাড়িতে ছিল যখন উড়োজাহাজটি আছড়ে পড়ে। উড়োজাহাজের একটি টায়ার সরাসরি তাদের গাড়ির ওপর পড়ে এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেছি।’
বিমানের যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয় ঘটেছে, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও তদন্তের কাজ চলমান।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৩ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৪ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৪ ঘণ্টা আগে