লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্চির বিরুদ্ধে চালানো সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। এ ঘটনায় অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সাবেক সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে।
বলিভিয়ার সংবাদপত্র আহোরা এল পুয়েবলোর প্রতিবেদন অনুসারে, দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনি আগুইলেরা বলেছেন, হুয়ান হোসে জুনিগার এই কাজ সংবিধান পরিপন্থী। তাঁর এই কাজের মাধ্যমে সাংবিধানিক আদেশকে পুরোপুরি নস্যাৎ করার চেষ্টা হয়েছে।
গ্রেপ্তারকৃত জুনিগাকে কৌঁসুলির অফিসে নিয়ে যাওয়া হয়েছে। প্রধান কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, ইতিমধ্যে অভ্যুত্থানের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, জুনিগাকে বহনকারী একটি ট্যাংক গতকাল বুধবার বিকেলে লা পাজ শহরে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশের পর সামরিক বিদ্রোহ শুরু হয়। তবে বিদ্রোহ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে একাধিক হুমকির পর গত মঙ্গলবার তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয় জুনিগাকে।
স্থানীয় টিভি চ্যানেলের ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট বাসভবনে সাঁজোয়া যান প্রবেশের পর লুইস আর্চি সামরিক অভ্যুত্থানের নেতা জুনিগার সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় জুনিগার উদ্দেশে তিনি বলেন, ‘সম্পূর্ণ বাহিনী অবিলম্বে প্রত্যাহার করুন। এটা আমার নির্দেশ। আমি কোনো অবাধ্যতা বরদাশত করব না।’
এরপর সামরিক অভ্যুত্থান সম্পর্কে সতর্ক করে জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট লুইস আর্চি বলেন, দেশ আজ আবারও এমন স্বার্থের মুখোমুখি হয়েছে যা বলিভিয়ার গণতন্ত্রকে ছিন্ন করতে পারে। দেশের নাগরিকদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে।
গ্রেপ্তার হওয়া সেনাপ্রধান জুনিগা টেলিভিশন ভাষণে বলেছেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করতে চান তিনি। তাঁর আশা ছিল, সরকারে পরিবর্তন আসবে। তিনি সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টসহ রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে চেয়েছিলেন।
দেশটিতে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হোসে উইলসন সানচেজকে। তাঁর আহ্বানে ব্যারাকে ফিরে যায় বিদ্রোহী সেনারা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৩ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৪ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৪ ঘণ্টা আগে