ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যে ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫-এ দাঁড়িয়েছে। স্থানীয় নাগরিক প্রতিরক্ষা বিষয়ক সরকারি সংস্থা গতকাল রোববার বলেছে যে, রাজ্যটিতে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
রাজ্যটিতে এখনো ১২৫ জন নিখোঁজ। সেখানের নদীগুলোতে পানির উচ্চতা আরও বেড়েছে। আবহাওয়া পরিষেবা মেটসুল এই বন্যা পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে।
গত শনিবার সন্ধ্যায় ব্রাজিল সরকার প্রায় ১ কোটি ৯ লাখ জনসংখ্যার রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের ৫ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। এই সংকট মোকাবিলায় জরুরি ব্যয়ের জন্য প্রায় ২৩৪ কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে সরকার।
ফেডারেল সরকার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন অর্থের মাধ্যমে ফেডারেল তহবিলে জমা হয়েছে প্রায় ১ হাজার ১৬৩ কোটি ডলার।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, যা ধ্বংস হয়ে গেছে রাষ্ট্র তা পুনর্গঠন করবে। তিনি মা দিবস উপলক্ষে এক বিবৃতিতে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা জানি যে, সবকিছু পুনরুদ্ধার করা যায় না। মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে এবং শিশুরা তাদের মাকে হারিয়েছে।’
গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতি জারি করে বলেছেন যে, তার প্রশাসন সহায়তা প্রদানের জন্য ব্রাজিল সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।
রোববার রিও গ্র্যান্ডে ডো সুলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সোমবারও বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাষ দিয়েছিল সেখানকার আবহাওয়া সংস্থা। প্রায় দুই সপ্তাহ আগে রাজ্যটিতে তুমুল বৃষ্টিপাত শুরু হয়। তখন থেকে টানা বর্ষণ চলছে। রিও গ্র্যান্ডের রাজধানী পোর্তো আলেগ্রির কাছের গুয়াইবা হ্রদে পানি রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেতে পারে বলে সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন।
গ্রীষ্মমণ্ডলীয় ও মেরু জলবায়ু অঞ্চলের মধ্যবর্তী একটি ভৌগোলিক সংযোগ স্থলে ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুলে রাজ্যের অবস্থান। তীব্র বৃষ্টি বা খরার সময়ের সঙ্গে মিলিয়ে রাজ্যটি বৈরী আবহাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার চরমভাবাপন্ন হয়ে উঠছে বলে স্থানীয় বিজ্ঞানীদের ধারণা।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
২ ঘণ্টা আগে