
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিলাই এলাকার থিন্দো গ্রামের দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগি একই নারীকে বিয়ে করে আলোচনায় এসেছেন। কুনহাট গ্রামের সুনীতা চৌহানকে তাঁরা বিয়ে করেছেন স্থানীয় বহুবিবাহের ঐতিহ্য ‘জোড়িদার প্রথা’ অনুযায়ী। এ বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হলেও তাতে ভ্রুক্ষেপ করছেন না তাঁরা। বরং নিজেদের গর্বিত মনে করছেন শতাব্দী-প্রাচীন ‘হট্টি’ গোষ্ঠীর এই প্রথা বজায় রাখতে পেরে।
এই বিয়ের পক্ষে যুক্তি দিয়ে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রদীপ নেগি বলেন, তাঁদের এলাকায় ‘জোড়িদার প্রথা’ বহু প্রজন্ম ধরে চলে আসছে এবং ভবিষ্যতেও চলবে। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ও মিডিয়ায় অনেকে আমাদের গালাগালি দিচ্ছেন, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না।’ তাঁর দাবি, এই প্রথা শুধু তাঁদের এলাকায় নয়, উত্তরাখণ্ডের জৌনসর-বাবর অঞ্চলেও প্রচলিত, যেখানে একই নারীর সঙ্গে দুই বর একসঙ্গে মালাবদল করে বিয়ে করেন।
প্রদীপের ভাই কপিল নেগি বলেন, তাঁদের বিয়ে ছিল সম্পূর্ণ স্বেচ্ছায়—কোনো জোরজবরদস্তি নয়। এই সম্পর্ক মেনে নিয়েছেন দুই ভাই, তাঁদের স্ত্রী সুনীতা এবং দুই পরিবারই। প্রদীপ আরও যোগ করেন, ‘আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পক্ষে কথা বলব। আমাদের প্রথা না জেনে অনেকেই মন্তব্য করছেন। কিন্তু আমরা সবাই এই বিয়েতে একমত হয়েছি, আর আমাদের পরিবার ও সমাজও এতে খুশি।’
প্রদীপ নেগি জানান, তাদের পরিবার নিম্ন আয়ের, তাদের সামান্য জমিজমা আছে এবং আর খ্যাতি পাওয়ার কোনো বাসনা নেই। কপিল বলেন, ‘আমরা খবরে আসার জন্য বিয়ে করিনি।’ প্রদীপের ভাষায়, ‘এই বিয়ের একটাই উদ্দেশ্য—আমরা একসঙ্গে থাকতে চাই এবং ভালোবাসা বজায় রাখতে চাই। আমাদের জীবন আমাদের, আমরা এতে সুখী—তাই দয়া করে সমালোচনা করবেন না।’
প্রসঙ্গত, শিলাই গ্রামের এই বিয়ে শুরু হয় গত ১২ জুলাই। টানা তিন দিন চলে বিয়ের উৎসব। স্থানীয় লোকগান, নাচ আর সামাজিক মিলনমেলার আবহে ছিল রঙিন আয়োজন। পুরো গ্রামবাসী অংশ নেয় এই উদ্যাপনে। হট্টি গোষ্ঠীর ‘জোড়িদার প্রথা’ মূলত টিকে আছে পার্বত্য কৃষক সমাজে পৈতৃক জমি ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি এড়ানোর জন্য। এমন বিয়েতে জন্ম নেওয়া সন্তানের আইনি পিতা হিসেবে সাধারণত বড় ভাইকে স্বীকৃতি দেওয়া হয়। প্রথাটি একসময় হিমাচল প্রদেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রচলিত থাকলেও এখন খুব সীমিত আকারে চলছে।
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্র ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করলে ইরান আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে তেহরান কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত....
১ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
২ ঘণ্টা আগে
মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে। এর মধ্যে বিশেষ ধরনের উভচর হামলা বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ইউনিটও রয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা সামনে রয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
১২ ঘণ্টা আগে