এবার পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে সরকারকে খোঁচা দিয়ে মশকরা করলেন কংগ্রেস নেতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। রোববার সাবেক এই মন্ত্রী রসিকতা করে আরও স্পাইওয়্যার কিনতে পরামর্শ (!) দিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাজেট দ্বিগুণ করে সরকার আরও স্পাইওয়্যার কিনতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ভারত সরকার ইসরায়েলের নিরাপত্তা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এনএসও-এর কাছ থেকে ফোনে আড়িপাতার সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার ক্রয়ের বিষয়টি ফাঁস করে। তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের মন্ত্রী সাবেক জেনারেল ভিকে সিং নিউইয়র্ক টাইমসকে ‘সুপারি মিডিয়া’ বা ভাড়াটে গণমাধ্যম বলে উল্লেখ করেন।
তারই জবাবে এক টুইটে চিদাম্বরম বলেন, ‘আমার সন্দেহ যে পত্রিকাটি ইতিহাসখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারি, পেন্টাগন পেপারস উন্মোচনের সঙ্গে জড়িত তিনি (ভিকে সিং) সেই পত্রিকা সম্পর্কে সামান্যও অবগত নন। তিনি ইতিহাস না পড়তে পারলে অন্তত সিনেমা দেখলেও তো এসব জানতে পারতেন।’
এর আগে গত শুক্রবার পেগাসাস নিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদন প্রকাশ করার পর নতুন করে আলোচনায় এসেছে নজরদারির এই সফটওয়্যার। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়, ২০১৭ সালে ভারত ও ইসরায়েলের মধ্যকার প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের চুক্তির বিষয়টি, যার কেন্দ্রে ছিল পেগাসাস। ওই প্রতিবেদনে বলা হয়, অত্যাধুনিক অস্ত্র ও নজরদারির সামগ্রী কিনতে ২০১৭ সালে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি হয়। এ চুক্তির ‘কেন্দ্রবিন্দু’ ছিল পেগাসাস ও একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা।
মোবাইল ফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হওয়ার পর ভারতজুড়ে শুরু হয় বিতর্ক। গোপনীয়তা রক্ষা-সংক্রান্ত উদ্বেগ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। শেষ পর্যন্ত যা গড়ায় আদালত পর্যন্ত। দেশটিতে নজরদারির জন্য ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের ‘কথিত’ ব্যবহারের ঘটনা তদন্তের জন্য ২০২১ সালের অক্টোবরে ৩ সদস্যের একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল গঠন করেন ভারতীয় সুপ্রিম কোর্ট। বিষয়টি এখনো বিচারাধীন।

রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ব্রিটিশ নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
১ ঘণ্টা আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যখন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সেই মুহূর্তটিতেই সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল এক নারীর। জটিল ওই মুহূর্তটি আরও জটিল হয়ে যায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে।
৩ ঘণ্টা আগে
শ্রীলঙ্কায় এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের দাবি, এটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর হতে পারে।
৩ ঘণ্টা আগে
ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনসহ অন্য ‘কম যন্ত্রণাদায়ক’ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের সাংবিধানিক বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছেন...
৪ ঘণ্টা আগে