ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ওই গাড়িতে ২৩ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
আজ শনিবার রুদ্রপ্রয়াগ জেলার রাইতোলির কাছে ঋষিকেশ–বদ্রিনাথ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি সড়ক থেকে উল্টে অলকানন্দা নদীতে পড়ে যায়। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।
সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লোকজনও এতে আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক’ উল্লেখ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, জেলা ম্যাজিস্ট্রেটকে দুর্ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এক টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন, তিনি মৃতদের আত্মাকে তাঁর চরণে স্থান দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপরিসীম শোক সহ্য করার শক্তি দেন। আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমি বাবা কেদারের কাছে প্রার্থনা করি।’
আহত ব্যক্তিদের এখন ঋষিকেশে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

চলতি বছর ভেনেজুয়েলার খনিজ তেল বিক্রি করে ১৩ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব আদায় করেছে ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের হিসাবে এই বিপুল আয়ের চিত্র উঠে এলেও, সংগৃহীত বিপুল এই অর্থের শেষ পরিণতি কী হয়েছে, সে বিষয়ে নীরবতা বজায় রেখেছে ওয়াশিংটন।
১ ঘণ্টা আগে
দিল্লির রাস্তায় গত সোমবার যখন ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ মিছিলের সমর্থনে হাজার হাজার মানুষ নেমেছিলেন, ঠিক সে সময়ই মধ্যপ্রদেশের শিক্ষার্থীরা তাঁদের সমর্থনে ছোটখাটো বিক্ষোভের আয়োজন করেন।
১ ঘণ্টা আগে
রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ-এর আরও দুটি গুদাম ও রসদ কেন্দ্রে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি শহরে রাতভর চালানো এই হামলায় প্রতিষ্ঠানটির রসদ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়...
১ ঘণ্টা আগে
মধ্য দিল্লিতে গত সোমবার মোবাইল ইন্টারনেট বন্ধ রাখতে সরকারের আদেশ পাওয়ার কথা নিশ্চিত করেছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। অথচ এই সাময়িক স্থগিতাদেশের কোনো কপি সরকারের পক্ষ থেকে জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
১ ঘণ্টা আগে