
পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনী দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার মালদহের জনসভা থেকে তৃণমূল সরকারকে ‘জনগণের শত্রু’ বলে অভিহিত করে তিনি বলেন, দরিদ্র মানুষের জন্য কেন্দ্রের পাঠানো টাকা লুট করছেন তৃণমূল নেতারা। প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেন, ‘এখন সময় এসেছে এই নিষ্ঠুর সরকারকে বিদায় জানানোর এবং বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করার।’
এদিন সভার শুরুতেই প্রধানমন্ত্রী উপস্থিত জনতার সঙ্গে সুর মেলান। সভা চাঙা করতে জনতার সঙ্গে স্লোগান দেন প্রধানমন্ত্রী মোদি।
তিনি বলেন, ‘আমি বলব “পাল্টানো দরকার”, আর আপনারা বলবেন “চাই বিজেপি সরকার”। উপস্থিত জনতা চিৎকার করে বলে তাঁর কথায় সায় দেয়।
মোদি দাবি করেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য, তার জন্য বাংলায় সুশাসন অত্যন্ত জরুরি। তিনি বিহার, ওডিশা ও ত্রিপুরার উদাহরণ টেনে বলেন, এবার বাংলার মানুষ বিজেপিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দেবে।
মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনের (বিএমসি) ফলাফলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মোদি বলেন, ‘মুম্বাইয়ের মানুষ বিজেপির ওপর আস্থা রেখেছেন। কেরালাতেও আমরা তিরুবনন্তপুরমের প্রথম মেয়র পেয়েছি। এটি প্রমাণ করে যে জেন-জি বা তরুণ প্রজন্ম বিজেপির উন্নয়ন মডেলে বিশ্বাসী।’ তিনি এই সাফল্যের ধারা বাংলায় বজায় রাখার আহ্বান জানান।
মালদহ ও মুর্শিদাবাদের মতো সীমান্ত জেলাগুলোতে অনুপ্রবেশকে পশ্চিমবঙ্গের জন্য ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশের কারণে বাংলার অনেক এলাকায় জনবিন্যাস বা ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এমনকি মানুষের ভাষার পরিবর্তন ঘটছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের মদতেই মালদহ ও মুর্শিদাবাদে দাঙ্গার সূত্রপাত হচ্ছে।
মোদি বলেন, তৃণমূল সরকার ‘অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর’ রাজনীতি করছে। বিজেপি সরকার গঠন করলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী মালদহের স্থানীয় সমস্যার কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, বাংলাই একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেওয়া হচ্ছে না।
গঙ্গা ও ফুলহার নদীর ভাঙন রোধে তৃণমূল কোনো কাজ করেনি বলে অভিযোগ করেন তিনি। এছাড়া মালদহের আম চাষিদের উন্নতির জন্য তিনি আরও কোল্ড স্টোরেজ তৈরির প্রতিশ্রুতি দেন। সরকারি অর্থ ও ব্যয়ের নিরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদন বা সিএজি রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেন, বন্য ত্রাণ ও রেশনের টাকা তৃণমূলের নেতাদের পকেটে যাচ্ছে। বিজেপি সরকার গঠনের সঙ্গে সঙ্গেই এসব বন্ধ হবে এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

ভারতে ভাইরাল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে আজ শনিবার রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিতে এসেছেন। এর মাধ্যমে দেশটির সবচেয়ে বড় অনলাইন যুব আন্দোলন প্রথমবারের মতো সরাসরি রাস্তায় নেমে এল।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আজারবাইজানে বিশেষ বাহিনী ও মোসাদ এজেন্ট মোতায়েন এবং সোমালিল্যান্ডে যুদ্ধবিমান জ্বালানি ভরার ঘাঁটি পরিচালনার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। সিএনএনের প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছে আজারবাইজান।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের শান রাজ্যে রাশিয়ার প্রথম টাংস্টেন খনি প্রকল্পকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। চীন-সমর্থিত ইউডব্লিউএসএর প্রভাববলয়ে রুশ কোম্পানির প্রবেশকে চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং মিয়ানমারের ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনো আটকে রয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
৫ ঘণ্টা আগে