
ভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি পাঁচ কর্মীকে উদ্ধারে কাজ চলছে।
দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএনআই জানিয়েছে, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার দিকে বিআরও শ্রমিকদের ক্যাম্পে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে আটটি কনটেইনার এবং একটি শেডের ভেতরে মোট ৫৫ জন কর্মী চাপা পড়েন।
দুর্ঘটনার পরেই উদ্ধার অভিযানে অংশ নেন ৬০ থেকে ৬৫ জন উদ্ধারকর্মী। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান উদ্ধারকর্মীরা।
চামোলির জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি বলেন, ‘একটি বিশাল তুষারধস ক্যাম্পের ওপর আছড়ে পড়ে। এতে ৫৫ জন কর্মী আটকা পড়েন। সেখানে বিআরওর মোট ৫৭ জন কর্মী কাজ করছিলেন। এর মধ্যে দুই কর্মী ছুটিতে ছিলেন। দুর্ঘটনার পরেই ইন্দো-তিব্বতের বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা সেখানে তুষারপাত এবং হাড়-কাঁপানো ঠান্ডার মধ্যেই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।’
তবে বৃষ্টি এবং ভারী তুষারপাতের কারণে শুক্রবার উদ্ধার অভিযান ব্যাহত হয় এবং রাত নামার সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য স্থগিত করা হয়।
এরপর আজ শনিবার, আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার অভিযানে যোগ দিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়।
দেরাদুনের প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, রাস্তা বন্ধ থাকার কারণে মোট ছয়টি হেলিকপ্টার উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর তিনটি চিতা হেলিকপ্টার, ভারতীয় বিমানবাহিনীর দুটি চিতা হেলিকপ্টার এবং একটি বেসরকারি হেলিকপ্টার রয়েছে।
এদিকে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আকাশপথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আহত এক শ্রমিকের সঙ্গেও কথা বলেছেন।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘চামোলি জেলার মানার কাছে তুষারধস কবলিত এলাকার পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছি।’
তিনি আরও জানান, কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধারকাজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ধামি আরও বলেন, ‘আমাদের সরকার শ্রমিকদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে।’

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
৭ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
৮ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
৮ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
৯ ঘণ্টা আগে