
বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে জয়ের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও বিপদ এখনো কাটেনি অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া থালাপতি বিজয়ের। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও তাঁকে আগামী ১৩ মের আগেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তবে আস্থা ভোটের আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত রোববার বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে টানা ৪ দিন ধরে জটিল রাজনৈতিক দরকষাকষি চলেছে। কারণ, তাঁর দল টিভিকে বা তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) এমন এক নজিরবিহীন জনসমর্থন পেয়েছে, যা তামিলনাড়ুর পাঁচ দশকের বেশি সময় ধরে চলে আসা দ্বিমুখী রাজনৈতিক সমীকরণকে ভেঙে দিয়েছে।
তবে ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা ছোঁয়ার পথ মোটেও সহজ ছিল না। শুরুতে বিজয়ের দল টিভিকে কেবল কংগ্রেসকেই সম্ভাব্য মিত্র হিসেবে পাশে পেয়েছিল। কিন্তু কংগ্রেসের ছিল মাত্র পাঁচজন বিধায়ক। বাকি দলগুলো—যেমন সিপিআই, সিপিএম ও পিএমকে, কয়েক দিন ধরে টিভিকেকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত সমর্থনে রাজি হয়। ভিসিকে তাদের সিদ্ধান্ত স্থগিত রাখে, অন্যদিকে আইইউএমএল সমর্থন দিতে সরাসরি অস্বীকৃতি জানায়। এদিকে এএমএমকে অভিযোগ তোলে, টিভিকে নাকি মান্নারগুড়ির তাদের একমাত্র বিধায়কের স্বাক্ষর জাল করে এমন দেখানোর চেষ্টা করেছে যে তিনি সমর্থন দিচ্ছেন।
এমন খবরও ছড়ায় যে, গত পাঁচ দশকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকে নাকি বিজয় ও কংগ্রেসকে ক্ষমতার বাইরে রাখতে একজোট হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে টিভিকে ঘোষণা দেয়, এমন পরিস্থিতি তৈরি হলে দলের প্রতিটি বিধায়ক পদত্যাগ করবেন।
অন্যদিকে গভর্নর আরভি আরলেকার বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রস্তুত ছিলেন না। তাঁর দাবি ছিল, বিজয়ের হাতে পর্যাপ্ত সংখ্যা নেই। এমনকি আরলেকর বিজয়ের কাছে সমর্থন দিতে প্রস্তুত দল ও বিধায়কদের তালিকাও চেয়েছিলেন। এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
শেষ পর্যন্ত সিপিআই ও সিপিএম ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্সের শরিক থাকলেও তারা টিভিকেকে বাইরে থেকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। দলগুলোর যুক্তি, ‘গভর্নরের শাসন এড়াতে, বিজেপিকে রাজ্যে প্রবেশের সুযোগ না দিতে এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য’ এই সমর্থন প্রয়োজন। এরপর ভিসিকে ও আইইউএমএলও একই পথে হাঁটে। তবে সব দলই স্পষ্ট করে জানায়, তারা ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
৭ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৮ ঘণ্টা আগে