মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাড়ে ৫ হাজার কোটি রুপির বেশি অর্থ জব্দ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ভারতের বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের দায়ে এই পদক্ষেপ নিয়েছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি যা ভারতে শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে পরিচিত। প্রতিষ্ঠানটি MI ব্র্যান্ড নামে ভারতে মোবাইল ফোনের পরিবেশক। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ভারতের ফরেইন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট—১৯৯৯ এর অধীনে শাওমির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ হাজার ৫৫১ দশমিক ২৭ কোটি রুপি বাজেয়াপ্ত করেছে।
এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘অবৈধ রেমিট্যান্স’ সংক্রান্ত তদন্ত শুরু করে। শাওমি ২০১৪ সালে ভারতে কার্যক্রম শুরু করে এবং ২০১৫ সাল থেকে ভারত থেকে অর্থ পাঠানো শুরু করে। শাওমি এখন পর্যন্ত তিনটি বিদেশি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫৫১ দশমিক ২৭ কোটি রুপির কোটির সমপরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণ করেছে। তদন্ত সংস্থা জানিয়েছে, যার মধ্যে একটি আবার শাওমিরই অঙ্গ প্রতিষ্ঠান।
এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) জানিয়েছে, ‘রয়্যালটির নামে বিপুল পরিমাণ অর্থ তাদের (শাওমির) চীনা মূল প্রতিষ্ঠানের নির্দেশেই পাঠানো হয়েছিল। বাকি দুটি মার্কিন প্রতিষ্ঠান শাওমির সঙ্গে সম্পর্কহীন হওয়া তাদের কাছে পাঠানো হয়েছে। অথচ, শাওমি ইন্ডিয়া এই তিনটি বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো পরিষেবাই নেয়নি।’
এদিকে, শাওমির অর্থ জব্দের বিষয়টি ছড়িয়ে পড়লে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেছেন।

অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী ও গীতিকার গ্লেন হ্যানসার্ড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ডাবলিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৬ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়। তিনি জনপ্রিয় রক ব্যান্ড ‘দ্য ফ্রেমস’-এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন এবং ১৯৯১ সালের আলোচিত চলচ্চিত্র ‘দ্য কমিটমেন্টস’-এও অভিনয় করেছিলেন।
২৩ মিনিট আগে
রাশিয়াগামী ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাবে কাস্পিয়ান সাগরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের একটি সমুদ্রবন্দরে পাল্টা হামলার কথা বিবেচনা করেছিল ইরান—সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
৩৫ মিনিট আগে
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে মামলা করেছে রাশিয়া। দেশটির অভিযোগ, জনপ্রিয় এই ম্যাসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে ইউক্রেনীয় গোয়েন্দারা রাশিয়ার ভেতরে নাশকতা ও হামলা সংগঠিত করছে।
২ ঘণ্টা আগে
মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও অনলাইনে প্রকাশিত বিভিন্ন পোস্ট ইরানকে মার্কিন ঘাঁটিতে হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
৪ ঘণ্টা আগে