ক্ষমতার পালাবদল হতেই খুনোখুনি শুরু হয়েছে ভারতের রাজস্থানে। রাজ্যটির বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার এক দিন পার না হতেই আজ মঙ্গলবার জয়পুরে নিজ বাড়িতে খুন হলেন রাষ্ট্রীয় রাজপুত করনি সেনাপ্রধান সুখদেব সিং গোগামেরি।
এই খুনের সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, দুই দুষ্কৃতকারী খুব কাছ থেকেই সুখদেব সিং গোগামেরিকে পরপর কয়েকটি গুলি করেন। এ সময় ওই কক্ষে থাকা সুখদেবের কয়েকজন সহকারীকেও গুলি করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি ‘বিষ্ণোই গ্যাং’ থেকে খুনের হুমকি পেয়েছিলেন সুখদেব।
খবরে বলা হয়, ২০১৮ সালে দীপিকা-রণবীর অভিনীত ‘পদ্মাবতী’ সিনেমার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে শিরোনাম হয়েছিল রাজস্থানের উগ্রপন্থী করনি সেনা সংগঠন। তবে ওই সংগঠন থেকে সম্প্রতি আলাদা হয়ে করনি সেনার নিজস্ব দল তৈরি করেছিলেন কিছুটা উদারপন্থী হিসেবে পরিচিত সুখদেব সিং গোগামেরি।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সুখদেবের বাড়িতেই একটি কক্ষে তাঁর উল্টোদিকের চেয়ারে বসেছিলেন দুই যুবক। হঠাৎই তাঁরা ঝড়ের গতিতে উঠে দাঁড়িয়ে গোগামেরি ও তাঁর দুই রক্ষীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। প্রথম গুলিটি সুখদেবের বুকের বাম পাশে আঘাত হানতে দেখা গেছে। হত্যাকারীরা তাঁর মাথায়ও গুলি করেন। অপারেশনের পর ঘটনাস্থল থেকে দ্রুত বেরিয়ে যান তাঁরা।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সুখদেবের। মৃত্যু হয়েছে তাঁর দুই রক্ষীরও। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহ করে।
কিছুদিন আগেই বিষ্ণোই গ্যাং থেকে পাওয়া খুনের হুমকি সম্পর্কে পুলিশকে জানিয়েছিলেন সুখদেব। তবে এটি নেহাতই ‘গ্যাং বিরোধ’, নাকি এই খুনের পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে—সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
জানা গেছে, চলতি বছরের জুনেই মধ্যপ্রদেশের ইনদওরে একটি হোটেলকক্ষে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক করনি সেনা কর্মীর। তাঁকেও গুলি করে হত্যা করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ১৯৯৪ সালে নিখোঁজ হওয়া এক কিশোরীকে ৩২ বছর পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। দীর্ঘদিনের অমীমাংসিত এই ‘কোল্ড কেস’ সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের আঁচ এবার পৌঁছেছে ভারতের শয়নকক্ষে। দেশটির ৮ হাজার ১৭০ কোটি রুপির কনডম উৎপাদন শিল্প বর্তমানে ভয়াবহ সরবরাহ সংকটের মুখে পড়েছে। এর ফলে বাজারে পণ্যটির ব্যাপক ঘাটতি এবং খুচরা পর্যায়ে এর দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
ট্রাম্পের ভাষণের আগে ধারণা করা হয়েছিল, চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় তিনি হয়তো ইতিবাচক কিছু বলবেন। যুদ্ধ বন্ধ না হোক, অন্তত তিনি এমন কিছু বলবেন, যা মানুষের মধ্যে স্বস্তি ফেরাবে এবং সংকট নিরসনে উভয় পক্ষকে নমনীয় করবে। কিন্তু এমন কিছুই হয়নি। উল্টো তাঁর ভাষণের পর দুই পক্ষেই উত্তেজনা বেড়েছে।
২ ঘণ্টা আগে
এক মাস আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। গত ৯ মার্চ তিনি দাবি করেছিলেন, যুদ্ধ প্রায় শেষের পথে। অন্যদিকে প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, এটি চার, ছয় এমনকি আট সপ্তাহও স্থায়ী হতে পারে।
৩ ঘণ্টা আগে