
সুপ্রিম কোর্টের রায়ের পর নয়াদিল্লির বিদ্যুৎ বিতরণ ইউনিটগুলো ২৮৪ দশমিক ৮৩ বিলিয়ন রুপি বা ৩২৫ কোটি ডলার বকেয়া আদায় করবে বলে জানিয়েছে ভারতের রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। এতে রাজধানী শহরের বাসিন্দাদের বিদ্যুতের বিল বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ শুক্রবার রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এ তথ্য জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
২০২৪ সালের এপ্রিল থেকে শুরু করে চার বছরে এই অর্থ গ্রাহকদের কাছ থেকে আদায় করা হবে। দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এই আদায় প্রক্রিয়া তদারকি করবে।
এই পরিমাণ বকেয়া মূলত ঐতিহাসিক শুল্কঘাটতি থেকে এসেছে, যেখানে নিয়ন্ত্রকদের অনুমোদিত বিদ্যুতের মূল্য সরবরাহ খরচ পুরোপুরি পূরণ করতে পারেনি।
গত বুধবার ভারতের সুপ্রিম কোর্ট সব বিদ্যুৎ নিয়ন্ত্রককে নির্দেশ দেন, তারা যেন বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বকেয়া দ্রুত পরিশোধ করে। একই সঙ্গে রাজ্য নিয়ন্ত্রকদের অডিট করার ও বকেয়া আদায়ের পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার অনিল আম্বানি পরিচালিত রিলায়েন্স গ্রুপের অংশ। তিনি ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই।
আদালতের নথি বলছে, কেবল নয়াদিল্লিতে টাটা পাওয়ারের একটি ইউনিটসহ তিনটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ২০২১-২২ অর্থবছর শেষে ২৭২ বিলিয়ন রুপি বকেয়া জমা করে।

ভারতে ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে সংসদ ও রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী অন্তত ১১১ জন আইনপ্রণেতা রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এবং ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’-এর যৌথ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের চালানো অভিবাসনবিরোধী অভিযানের প্রভাব পড়ছে দেশটির বড় শিল্পগুলোতেও। সম্প্রতি কানসাসে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। গরু মোটাতাজাকরণ খামার ও পশু জবাইখানার জন্য পরিচিত অঞ্চলটিতে অভিযানের প্রভাব এরই মধ্যে পড়েছে গরুর মাংসের শিল্পে।
৪ ঘণ্টা আগে
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
৭ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১৭ ঘণ্টা আগে