ভারতীয় জাতির উদ্ভব ঘটল কীভাবে? কোন জায়গা থেকে এসেছিল তাদের পূর্বপুরুষেরা? বহুল আলোচিত এই প্রশ্নটির নানা তাত্ত্বিক উত্তর রয়েছে। এর মধ্যে কেউ কেউ মনে করেন ভারতীয়দের পূর্বপুরুষেরা উত্তর মেরুর আর্কটিক অঞ্চল থেকে এসেছিলেন। কিন্তু নতুন একটি গবেষণায় এই বিষয়ে চাঞ্চল্যকর পাওয়া গেছে এবং আলোচনাটিকে আবারও সামনে নিয়ে এসেছে।
এ বিষয়ে আজ মঙ্গলবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ১৪০ কোটি মানুষের মধ্যে নানা বৈচিত্র্য তাদের আদিপুরুষ নির্ধারণে অন্যতম বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে নতুন জিনোমিক গবেষণায় ৫০ হাজার বছর আগে শুরু হওয়া একটি অভিবাসন ও তিনটি প্রাচীন গোষ্ঠীতে ভারতীয় বংশের শিকড় পাওয়া গেছে।
প্রিপ্রিন্টে প্রকাশিত নতুন এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, ইউনিভার্সিটি অব মিশিগান, পিরেলমান স্কুল অব মেডিসিন, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকেরা। ভারতীয়দের জিনোমিক বিশ্লেষণ করতে গিয়ে বিস্মিত হয়েছেন তাঁরা। কারণ ভারতীয়দের জিনে তাঁরা বিলীন হয়ে যাওয়া মানুষের প্রজাতি নিয়নডারথাল এবং তাদের ঘনিষ্ঠ আরেক প্রজাতি ডেনিসোভানদের জিনের বৈচিত্র্য খুঁজে পেয়েছেন। বিষয়টি এ সংক্রান্ত আলোচনাটিকে আরও জটিল করে তুলেছিল। কারণ এখন পর্যন্ত ভারতের কোনো অঞ্চলেই ডেনিসোভান প্রজাতির মানুষের কোনো জীবাশ্ম আবিষ্কৃত হয়নি।
তবে গবেষণায় দেখা গেছে, ভারতীয়দের মধ্যে ইরানি শিকড়ের চিহ্ন বহন করে এমন ডিএনএ রয়েছে। পাশাপাশি ভারতীয়দের ডিএনএ-এর সঙ্গে বর্তমান তাজিকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সারাজমের প্রাচীন কৃষকদের সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া গেছে।
সূচনালগ্নে ভারতীয়রা একটি বড় ধরনের ‘অ্যান্ডোগ্যামির’ মধ্য দিয়ে গেছে। এর মানে হলো—মানুষেরা তাদের নিজ সম্প্রদায় বা একই পটভূমি বা গোষ্ঠীর লোকদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে সন্তান জন্ম দিয়েছে। এর ফলে সম্মিলিতভাবে একটি জাতি হিসেবে ভারতীয়দের জিনে অনেক মিল রয়েছে।
বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী, মানুষের মধ্যে পাওয়া নিয়নডারথাল জিনের প্রায় ৯০ শতাংশই ভারতীয়দের মধ্যে পাওয়া গেছে। ভারতের বিভিন্ন অঞ্চল, ভাষাভাষী এবং বর্ণ ও গোত্র নির্বিশেষে ২ হাজার ৭৬২ জন মানুষ এই জিনোমিক গবেষণার অন্তর্ভুক্ত ছিল।
গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে—‘যদি আমরা সুদীর্ঘ সময়ের জন্য পেছনে তাকাই, তবে ভারতীয় পূর্বপুরুষদের প্রায় ১ থেকে ২ শতাংশ নিয়নডারথাল এবং ডেনিসোভানদের মতো প্রাচীন মানব গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত।’
গবেষণাটিতে আরও উল্লেখ করা হয়েছে—ভারতীয়দের বেশির ভাগ জিনগত বৈচিত্র্য প্রায় ৫০ হাজার বছর আগে আফ্রিকা থেকে একটি একক প্রধান অভিবাসন থেকে উদ্ভূত হয়েছিল।

ভারতের তেল শোধনাগারগুলো সীমিত পরিমাণ ইরানি তেল কিনছে। আর এই ক্রয়ের ক্ষেত্রে তারা ইরানকে চীনা ইউয়ানে অর্থ পরিশোধ করছে। মূলত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল থাকার সুযোগেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব লেনদেন পরিচালিত হচ্ছে আইসিআইসিআই
২৯ মিনিট আগে
বর্তমান হাইকমিশনার প্রণয় বর্মার স্থলাভিষিক্ত হতে চলেছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। দীর্ঘদিন পর ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
মনে করুন, আপনার পরিচিত স্কুলপড়ুয়া মেয়ে, বিশ্ববিদ্যালয় ছাত্রী, মা–খালা–ফুফু এবং দাদী-নানী কারাগারে বন্দী। কারারক্ষীরা তাদের স্রেফ পাজামা পরা অবস্থায় উপুড় করে শুইয়ে রেখেছে এবং তাদের হাত পেছনে বাঁধা। সামান্য নড়াচড়া করলেই কারারক্ষীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর করছে। এমন দৃশ্য একবার দেখলে কী আপনি ভুলতে
১ ঘণ্টা আগে
উত্তরপ্রদেশের কানপুরে এক বীভৎস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। পারিবারিক কলহ ও সন্দেহের জেরে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি তাঁর ১১ বছর বয়সী দুই যমজ কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছেন। আজ রোববার স্থানীয় সময় ভোরে কানপুরের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে