
প্রতিরক্ষা খাতে অনন্য উচ্চতায় উঠে গেছে ফ্রান্স ও ভারতের মধ্যকার সম্পর্ক। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতাকে আরও এগিয়ে নিতে ‘প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ’ ঘোষণা করেছে। ভারতীয় শিল্পগোষ্ঠী টাটার সঙ্গে ফ্রান্সের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরও একটি চুক্তি হওয়ার পথে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও ফ্রান্স প্রতিরক্ষা উৎপাদনে সহযোগিতার জন্য একটি ‘প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ’ ঘোষণা করেছে। এই রোডম্যাপের আওতায় ভবিষ্যতে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ প্রচেষ্টা এগিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে মহাকাশ সহযোগিতার ক্ষেত্রেও চুক্তি হবে দুই দেশের মধ্যে। রাজস্থানের জয়পুর সফরের সময় মোদি ও ইমানুয়েল মাখোঁ এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
মাখোঁর ভারত সফরের সময় উভয় দেশ একটি প্রতিরক্ষা-মহাকাশ অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে এবং স্যাটেলাইট উৎক্ষেপণ, জ্বালানি, ডিজিটাল হেলথ, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছে।
গত বছরের জুলাইয়ে মোদির ফ্রান্স সফরে দুই দেশের যৌথ প্রয়াসে যুদ্ধবিমান, ইঞ্জিন ও সাবমেরিন নির্মাণের বিষয়ে আলাপ হয়েছিল। কিন্তু সে বিষয়ে সরকার-সরকারি আলোচনায় কোনো অগ্রগতি না হলেও ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ভারতে স্থানীয়ভাবে বেসামরিক হেলিকপ্টার স্থানীয় তৈরির বিষয়ে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে এয়ারবাস ও টাটা।
দুই দেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি, যার আওতায় ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরীর জন্য ২৬টি রাফালে-এম যুদ্ধবিমান এবং তিনটি স্করপিয়ন ক্লাস সাবমেরিন কেনার বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে, সূত্র জানিয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে, চুক্তিগুলো চলতি বছরের শেষের দিকে সম্পন্ন হতে পারে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি করতে চেয়েছিল ভারত। কিন্তু বাইডেন তাতে সাড়া না দেওয়ায় এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে প্রধান অতিথি করে দেশটি।
গত বছর ভারতের সঙ্গে বেশ কয়েকটি প্রতিরক্ষা চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বাইডেনের ভারতের প্রতি শীতল মনোভাবের বিপরীতে মাখোঁর মাধ্যমে ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ কৌশলগত কিছু চুক্তির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের ওপর প্রতিরক্ষা খাতে একক নির্ভরশীলতা কাটাতে চাইছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠানো হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ট্যাংকারও ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বন্দর নথি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার ইভান মিলাট আরও অন্তত ৩০টি হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টারি তদন্তে উঠে এসেছে। পুরোনো ও অমীমাংসিত মামলাগুলো নতুন করে তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন ও পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে।
৮ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাঁরা আটক হন।
১০ ঘণ্টা আগে
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
১২ ঘণ্টা আগে