
আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট১৭১-এর দুর্ঘটনার পেছনে পাখির আঘাতই মূল কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন উড়োজাহাজ চলাচল বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তাঁরা বলেছেন, উড্ডয়নের সময় একাধিক পাখির আঘাতে উড়োজাহাজটি পর্যাপ্ত গতি অর্জন করতে পারেনি, ফলে ইঞ্জিন শক্তি হারিয়ে বিধ্বস্ত হয়।
দিল্লি থেকে লন্ডনের গ্যাটউইক যাওয়ার পথে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি বেলা ১টা ৩০ মিনিটের দিকে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। এতে ২৩২ জন যাত্রী, ১০ জন ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।
সাবেক সিনিয়র পাইলট ক্যাপ্টেন সৌরভ ভাটনগর বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একাধিক পাখির আঘাতের ঘটনা, যার ফলে দুটি ইঞ্জিনই শক্তি হারায়। উড্ডয়ন ঠিকঠাক ছিল, কিন্তু চাকা ভাঁজ করার আগেই উড়োজাহাজটি নামতে শুরু করে, যা সাধারণত ইঞ্জিনের পাওয়ার হারালে বা লিফট না থাকলে ঘটে।
অন্য এক অ্যাভিয়েশন বিশেষজ্ঞ সঞ্জয় লাজার বলেন, উড়োজাহাজটি তুলনামূলকভাবে নতুন। মাত্র ১১ বছর হয়েছে, তাই যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা কম। পাখির আঘাতের কারণে ইঞ্জিনে আগুন ধরলে উড়োজাহাজটি উড্ডয়নের ৬-৭ মিনিটের মধ্যেই নেমে যেতে পারে।
উড়োজাহাজটি একটি আবাসিক এলাকার ওপর দিয়ে যাচ্ছিল, যেখানে পাখির আনাগোনা ছিল বলেই ধারণা।
এয়ার ইন্ডিয়া জানায়, আরোহীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে বলেছেন, ‘আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তব্ধ করে দিয়েছে। এটি ভাষাতীত এক হৃদয়বিদারক ঘটনা। ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং উদ্ধারকাজে নিয়োজিত মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
৪২ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৪ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৫ ঘণ্টা আগে