
ভারতের মধ্যপ্রদেশের ধার এলাকার এক মসলা ব্যবসায়ীকে খুনের ঘটনায় বেরিয়ে এসেছে এক সুপরিকল্পিত হত্যাকাণ্ডের রোমহর্ষক কাহিনি। শুরুতে ডাকাতির ঘটনা বলে মনে করা হলেও পুলিশের তদন্তে উন্মোচিত হয়েছে—নিহত ব্যক্তির স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে এই হত্যাকাণ্ডের ছক কষেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ৭ এপ্রিল রাতে ২৮ বছর বয়সী পুরোহিত দেবকৃষ্ণকে তাঁর নিজ বাড়িতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। দেবকৃষ্ণের স্ত্রী প্রিয়াঙ্কা (২৫) শুরুতে পুলিশকে জানিয়েছিলেন, অজ্ঞাতনামা ডাকাত দল বাড়িতে ঢুকে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালপত্র লুট করেছে এবং বাধা দেওয়ায় তাঁর স্বামীকে খুন করা হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি দাবি করেন, ডাকাতেরা তাঁকে বেঁধে জিম্মি করে রেখেছিল।
ঘটনার তদন্ত শুরু হলে প্রিয়াঙ্কার সাজানো গল্প দ্রুত ভেঙে পড়তে শুরু করে। পরিবারের সদস্যরা পুলিশকে জানান, এই দম্পতির দাম্পত্যজীবন দীর্ঘ সময় ধরে অশান্ত ছিল। দেবকৃষ্ণের বোন জ্যোতি অভিযোগ করেন, প্রিয়াঙ্কা প্রায়ই তাঁর ভাইকে গায়ের রং নিয়ে অপমান করতেন। তিনি বলতেন, ‘তুমি কালো...তুমি আমার যোগ্য নও...আমি আরও ভালো কাউকে পেতাম।’
পুলিশি তদন্তে বেরিয়ে আসে, রাজগড়ের বাসিন্দা কমলেশ পুরোহিত (৩২) নামের এক ব্যক্তির সঙ্গে প্রিয়াঙ্কার পরকীয়া সম্পর্ক ছিল। তাঁরা দুজনে মিলে দেবকৃষ্ণকে পথ থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
পুলিশ জানায়, প্রেমিক কমলেশ তাঁর সহযোগী সুরেন্দ্র ভাটির সঙ্গে দেবকৃষ্ণকে হত্যার জন্য এক লাখ টাকার চুক্তি করেন এবং অগ্রিম ৫০ হাজার টাকা পরিশোধ করেন। হত্যার রাতে পরিকল্পিতভাবে ঘরের দরজা খোলা রাখা হয়েছিল। সুরেন্দ্র ঘরে ঢুকে ঘুমন্ত দেবকৃষ্ণকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। ঘটনাটিকে ডাকাতি হিসেবে সাজাতে রুমের ভেতর তছনছ করা হয় এবং অলংকার চুরির নাটক সাজানো হয়।
তদন্তে প্রিয়াঙ্কার বক্তব্যে বারবার অসংগতি পাওয়ায় পুলিশের সন্দেহ গভীর হয়। তল্লাশি চালিয়ে ঘরের ভেতর থেকে সেই অলংকারগুলো উদ্ধার করা হয়, যা প্রিয়াঙ্কা চুরি হয়েছে বলে দাবি করেছিলেন। এ ছাড়া মোবাইল ফোনের কল রেকর্ডের সূত্র ধরে হত্যাকাণ্ডের সময় প্রিয়াঙ্কা ও কমলেশের মধ্যে যোগাযোগের অকাট্য প্রমাণ পায় পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করেন।
এ ঘটনায় প্রিয়াঙ্কা ও কমলেশকে গ্রেপ্তার করা হলেও ভাড়াটে খুনি সুরেন্দ্র ভাটি এখনো পলাতক রয়েছেন। দেবকৃষ্ণের মা খেঞ্চি বাই এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দাবি করেছেন। দেবকৃষ্ণের বোন জ্যোতি বলেন, ‘২০২০ সাল থেকে প্রিয়াঙ্কার ওপর আমার সন্দেহ ছিল। সে সব সময় ফোনে ব্যস্ত থাকত, কাজ এড়িয়ে চলত এবং ভাইকে গায়ের রং নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করত। আমার ভাই পরিবারের শান্তির জন্য সব মুখ বুজে সহ্য করেছে।’

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করার সময় বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে বাধ্য করার প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে। মস্কো থেকে তেহরানে কৌশলগত সামরিক প্রযুক্তি হস্তান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই সহযোগিতাকে। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম সি৪৩০ এল। এতে রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন....
৩ ঘণ্টা আগে
গত মাসে জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, ‘আমরা যুদ্ধ করছি না, কিন্তু প্রতিদিনই আমরা হাইব্রিড হামলার....
৫ ঘণ্টা আগে
নেপালে ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যা, ভূমিধস ও কাদাধসের কারণে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে। হিমলায়ের উঁচু পর্বতে বরফ-পাথরের ধসে সৃষ্ট এই বন্যায় দেশটির কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের...
৫ ঘণ্টা আগে