
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিক্ষার্থীরা পুনে জেলার আলান্দির উইনার্স একাডেমি নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল। তারা প্রায় ১৭০ কিলোমিটার দূরে দিভেয়াগড় সৈকতে বেড়াতে গিয়েছিল।
পুলিশের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, মোট ৪৮ জনের একটি দল সৈকতে গিয়েছিল। দলে ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে ও ছয়জন শিক্ষক ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে আট শিক্ষার্থী সমুদ্রে নামে। পানির গভীরতা ও স্রোতের গতিবিধি সঠিকভাবে বুঝতে না পারায় তারা স্রোতের টানে ভেসে যায়।
ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন দিভেয়াগড়ের ভাউ মারুতি সালুঙ্কে মহাকালী ওয়াটার স্পোর্টসের মালিক ভাউ সালুঙ্কে ও তাঁর দলের সদস্যরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওয়াটার স্পোর্টস দলের সদস্যরা সমুদ্রে নেমে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক (এপিআই) সন্তোষ আওয়াতি একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ মরদেহগুলো নিজেদের হেফাজতে নেয়।
পরে মরদেহগুলো ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য বোরলি পঞ্চায়তনের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (পিএইচসি) পাঠানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রের পানির গভীরতা ও স্রোত সম্পর্কে ভুল ধারণার ফলেই শিক্ষার্থীরা স্রোতের টানে ভেসে যায়। পরে স্থানীয় ওয়াটার স্পোর্টস দলের দ্রুত উদ্ধার তৎপরতায় আটজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
১ ঘণ্টা আগে
বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ২০ গুণ বাড়িয়েছে জাপান। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে এখন দুই লাখ ইয়েন দিতে হবে।
২ ঘণ্টা আগে
দুবাই থেকে ইসরায়েলে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের একটি বিমান। মাঝআকাশে ককপিটে এক পাইলটকে ছুরিকাঘাত করে আরেক পাইলট। তবে ছুরিকাহত হয়েও ১৭০ জনের বেশি যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মছার। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তাঁর সাহসিকতা, পেশাদারি ও উপস্থিত বুদ্ধির কারণে আকাশে এক ভয়াবহ...
৪ ঘণ্টা আগে