
সীমান্ত পেরিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে ভারতে গিয়ে এখন ত্রিপুরায় জেলে বন্দী আছেন এক বাংলাদেশি নারী। আট মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তাঁর পরিচয় হয় কর্ণাটকের ছেলে দত্ত যাদবের সঙ্গে। দেখা করতে ত্রিপুরায় প্রবেশ করলে বিএসএফের হাতে ধরা পড়েন। তারপর জেলে মিলল ঠাঁই। অবৈধভাবে প্রবেশে সহায়তার অভিযোগে যাদবকেও জেলে পাঠানো হয়েছে।
বগুড়ার পালসা গ্রামের বাসিন্দা বগুড়ার ৩৫ বছর বয়সী গুলশানা আক্তার। গত বুধবার ভিসা বা পাসপোর্ট ছাড়াই সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেন। গুলশানাকে নিতে বেঙ্গালুরু থেকে সিপাহিজলা জেলার হরিহরদোলা সীমান্ত গ্রামে আসেন দত্ত যাদব।
বিএসএফ তাঁদের দেখতে পেয়ে আটক করে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচারিক হেফাজতের আদেশ দেন। পুলিশ পাসপোর্ট আইন, বিদেশি আইন এবং ভারতীয় দণ্ডবিধি সংহিতা (বিএনএস), ২০২৩ অনুযায়ী পৃথক মামলা করেছে।
এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, গুলশানা আগে মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে এবং পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানেই কর্ণাটকের বিদার জেলার বাসিন্দা দত্ত যাদবের সাথে তাঁর পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গুলশানা বাংলাদেশে ফিরে এলেও যাদব তাঁকে ভারতে ফিরিয়ে নিতে চান।
ত্রিপুরা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা তদন্ত করছি। ওই নারীকে অবৈধভাবে সীমান্ত পার হতে সাহায্য করা হয়েছে কি না আমরা এটাও জানার চেষ্টা করছি যে এই ঘটনাটি মানব পাচার চক্রের অংশ কিনা। প্রয়োজনে আমরা পরে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানাতে পারি।’

ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় শারদ পাওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘আগামী দুই বছরের মধ্যে একাধিক আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে, অথবা তারা কংগ্রেসে একীভূত হওয়ার বিকল্প বিবেচনা করতে পারে।’ তিনি এ কথা বলেছিলেন সাতারায়, এক সাক্ষাৎকারে।
১ ঘণ্টা আগে
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি কাঠমান্ডুর রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে বলেন, দূরের আত্মীয়ের চেয়ে কাছের প্রতিবেশীই ভালো। চার দিনের সরকারি সফরে চীনে থাকা খানাল গতকাল সোমবার রাতে বেইজিংয়ে....
১ ঘণ্টা আগে
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা রোববার গভীর রাতে বাঙ্কারে জরুরি বৈঠকে বসে। আশঙ্কা ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার। সেই টানটান মুহূর্তে হঠাৎ ফোন বেজে ওঠে। লাইনের ওপারে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা স্মারক...
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসান ও পারমাণবিক সমঝোতার শর্তে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠনের অনুমতি দিতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা শিথিল, ইউরেনিয়াম কর্মসূচি এবং আন্তর্জাতিক বিনিয়োগ নিয়ে আলোচনায় উঠে এসেছে নতুন কাঠামো।
৩ ঘণ্টা আগে