ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ শহরে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেকের আশা! ধূলিসাৎ হয়েছে স্বপ্ন!
তাঁদেরই একজন খুশবু রাজপুরোহিত।
ভারতীয় এই নারীর বাড়ি রাজস্থানের বালোতারা জেলার আরাবা গ্রামে। এ বছরের জানুয়ারিতে বিয়ে হয় খুশবুর। স্বামী মানফুল সিং লন্ডনে পড়াশোনা করেন। বিয়ের জন্য দেশে এসে অল্প কিছুদিন থেকে নববধূকে রেখে পশ্চিমে ফেরেন মানফুল।
পরিকল্পনা ছিল, প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা করবেন তিনি। এরপর তাকে নিয়ে নৌকায় ঘুরে বেড়াবেন টেমস নদী। সেখানে বসে শুনবেন বিগ বেনের ঘণ্টাধ্বনি।
দুজনের পরিকল্পনা বাস্তবে রূপ নিতে বেশি সময় লাগেনি। দেখতে না দেখতেই পাসপোর্ট হাতে চলে আসে খুশবুর। লন্ডনে যাওয়ার ভিসাও পেয়ে যান তিনি।
ঠিক হয়, ১২ জুন এয়ার ইন্ডিয়ার দুপুরের এক ফ্লাইটে চড়ে বসবেন খুশবু। আর তাঁর জন্য লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে অপেক্ষা করবেন মানফুল।
পরিকল্পনামতো বৃহস্পতিবার দুপুরে উড়োজাহাজে ওঠেন খুশবু। উত্তেজিত ছিলেন মনে মনে। এর আগে একা একা কখনো যে আকাশপথে ভ্রমণ করেননি তিনি!
তবে শেষ পর্যন্ত লন্ডনে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করা হলো না পাঁচ মাস আগে বিয়ে হওয়া খুশবুর।
আহমেদাবাদ থেকে লন্ডনে উড়াল দেওয়ার মিনিটখানেকের মধ্যেই তাঁর ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে যায়। এতে একজন বাদে ফ্লাইটে থাকা বাকি ২৪১ জন আরোহীর সবাই মৃত্যুবরণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় ও সাতজন পর্তুগিজ ছিলেন।
নিহত ১৬৯ জন ভারতীয়র মধ্যে খুশবুর বাপের বাড়ি অর্থাৎ রাজস্থানের ১১ জন বাসিন্দা ছিলেন।
তাঁদের মধ্যে দুজন যুক্তরাজ্যে যাচ্ছিলেন রাঁধুনির কাজ করতে। এছাড়া ফ্লাইটে রাজস্থানী এক মার্বেল ব্যবসায়ীর দুই ছেলেমেয়েও ছিলেন।

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। গত ৬ অক্টোবর বাংলাদেশের বামপন্থী দল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন হয়। সেই সম্মেলনের পর শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন নেহা। ভিডিওবার্তায়
২৮ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের উদ্যোগের পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৪১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২ ঘণ্টা আগে
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত করা হলো চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা বহুল প্রতীক্ষিত সড়ক সেতু ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে সেতুটি
২ ঘণ্টা আগে