
উত্তর প্রদেশের বিজেপি সরকার ১০ হাজার ‘গো মিত্র’ বা ‘গরুর বন্ধু’ প্রশিক্ষণের ঘোষণা দিয়েছে। গরু সংরক্ষণের বিষয়ে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জিকে সচেতন করাই হবে তাদের অন্যতম প্রধান দায়িত্ব। গত রোববার উত্তর প্রদেশ রাজ্য সরকার এ ঘোষণা দেয়। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, প্রাকৃতিক কৃষি, নারীর ক্ষমতায়ন, সবুজ জ্বালানি ও কর্মসংস্থানের সঙ্গে গরু সংরক্ষণকে যুক্ত করে একটি স্বনির্ভরতার মডেলও গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ‘যোগী (আদিত্যনাথের) সরকার এখন উত্তর প্রদেশজুড়ে গরু সংরক্ষণ কর্মসূচির সঙ্গে নতুন প্রজন্ম, বিশেষ করে জেন-জিকে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। গ্রামপর্যায়ের প্রচারের মাধ্যমে তরুণদের গরু সংরক্ষণ, গরুর সেবা এবং এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে। এ উদ্দেশ্যে প্রায় ১০ হাজার গো মিত্র প্রস্তুত করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, প্রথমে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তাঁরাই অন্যদের প্রশিক্ষণ দেবেন। সরকার বলেছে, যারা আগে থেকেই গরু সংরক্ষণ ও গরুর সেবার প্রতি আগ্রহী, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, প্রাকৃতিক কৃষি, নারীর ক্ষমতায়ন, সবুজ জ্বালানি ও কর্মসংস্থানের সঙ্গে গরু সংরক্ষণকে যুক্ত করে একটি স্বনির্ভরতার মডেল গড়ে তুলতে কাজ করছে যোগী সরকার।
দ্য হিন্দু উত্তর প্রদেশ গো সেবা আয়োগের চেয়ারম্যান শ্যাম বিহারি গুপ্তকে উদ্ধৃত করে জানিয়েছে, এই নতুন উদ্যোগের মাধ্যমে গোশালাগুলোকে গোবর ও গোমূত্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রাকৃতিক কৃষি, বায়োগ্যাস এবং অন্যান্য উদ্যোগের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
গুপ্ত বলেন, ‘নতুন এই উদ্যোগে শিশু ও তরুণদের গরু সংরক্ষণের সঙ্গে যুক্ত করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। গ্রামপর্যায়ের প্রচারের মাধ্যমে তাদের দেশীয় গবাদিপশুর জাত, গরুর সেবা, প্রাকৃতিক কৃষি এবং গ্রামীণ অর্থনীতিতে গরুর গুরুত্ব সম্পর্কে জানানো হবে। লক্ষ্য হলো, নতুন প্রজন্মও যেন গরু সংরক্ষণের পরিবেশগত ও অর্থনৈতিক দিকগুলো বুঝতে পারে।’
বর্তমানে উত্তর প্রদেশে ৭ হাজার ৫০০টিরও বেশি গোশালা রয়েছে। এসব গোশালায় ১২ লাখের বেশি গবাদিপশু রয়েছে।

দীর্ঘ ১১ বছর ধরে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তথ্যপ্রযুক্তি (আইটি) ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অমিত মালব্য।
১১ মিনিট আগে
গ্রিসের সিফনোস দ্বীপে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, সোমবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে সদ্য বিবাহিত এক ব্রিটিশ দম্পতি এবং পাইলট ছিলেন।
১৫ মিনিট আগে
ইনস্টাগ্রামের একটি ‘রিলস’-এ ছড়ানো ভুয়া তথ্যের ভিত্তিতে ১ কোটি ২০ লাখ রুপি আয়ের অলিক আশায় ১৭ বছর বয়সী এক কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে।
৪৪ মিনিট আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
১ ঘণ্টা আগে