
বাংলাদেশের মতো ভারতেও ঈদ আজ বৃহস্পতিবার। কলকাতার রেড রোডে ঈদের জামাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে।
কেন্দ্রকে লক্ষ্য করে মমতা বলেন, ‘এজেন্সি দিয়ে সবাইকে গ্রেপ্তার করতে চাইছে ওরা। আমি এজেন্সিকে ভয় পাই না। ইডি-সিবিআই ও আয়করের জন্য আলাদা জেল তৈরি করুক মোদী সরকার। নইলে জায়গা হবে না জেলে।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সিএএ এনআরসি মানি না। আমাদের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আগে তিনি নিজের নাগরিকত্বের প্রমাণ দিন। যাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে মোদি সরকার, তাঁদের ভোটেই জয়ী হয়েছেন তিনি। তাঁরাই ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন তাঁকে।’
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কোনোভাবেই রাজ্যে সিএএ-এনআরসি তিনি হতে দেবেন না। তিনি সেটা মানবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না। কাজেই রাম নবমীর দিনে সবাই মাথা ঠান্ডা রাখবেন। কোনো প্ররোচনা ও উসকানিতে পা দেবেন না।
এদিন রেড রোডের মঞ্চ থেকে ইন্ডিয়া জোট নিয়েও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট দিল্লিকে কী করবে সেটা আমরা বুঝে নেব। কিন্তু বাংলায় একটা ভোটও যেন না পায় বিজেপি।’
তিনি বিজেপিকে নিশানা করে বলেন, ‘বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে কী চাই? বিভেদের রাজনীতির চক্রান্ত করছে বিজেপি। কিন্তু আমাদের এককাট্টা হয়ে থাকতে হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২৫ মিনিট আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
১ ঘণ্টা আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন সুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলামপ্রতিষ্ঠান ফ্রিম
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে