
ভারতের মহারাষ্ট্র রাজ্যের ইয়াভাতমাল জেলায় একটি বার্ষিক মেলায় নাগরদোলায় চড়ার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক তরুণী। রাইডের ঘূর্ণমান অংশের সঙ্গে চুল পেঁচিয়ে গিয়ে তাঁর মাথার স্ক্যাল্প বা চামড়ার একটি বড় অংশ উপড়ে গেছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) জেলার মহাগাঁও তালুক এলাকায় স্থানীয় ‘তানহা পোলা’ উৎসব উপলক্ষে আয়োজিত একটি মেলায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই তরুণীর নাম বালি মারোতি তালি কোটে। তিনি ফুলসাওয়াঙ্গি এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিবছরের ঐতিহ্য অনুযায়ী পুনেশ্বর মহাদেব মন্দিরে প্রার্থনা ও উৎসব উপলক্ষে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রচুরসংখ্যক নারী ও শিশু মেলায় সমবেত হয়েছিল।
দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলায় বসানো হয়েছিল একটি বড় আকারের নাগরদোলা। তরুণী বালি তালি কোটে সেই নাগরদোলায় চড়েছিলেন।
রাইডটি দ্রুতগতিতে ঘুরতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই তাঁর মাথার চুল আসনের পেছনের ঘূর্ণমান বিয়ারিংয়ে পেঁচিয়ে যায়। কিন্তু নাগরদোলাটি দ্রুত ঘুরতে থাকায় চুলে তীব্র টান পড়ে এবং মুহূর্তের মধ্যে তরুণীর মাথার চামড়া উপড়ে যায়।
যন্ত্রণায় তরুণী চিৎকার করতে থাকলে পুরো মেলা প্রাঙ্গণে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
ঘটনাটি চোখে পড়ামাত্র মেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত নাগরদোলা থামিয়ে দিতে সক্ষম হয়।
পরে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে হাসপাতালে পাঠানো হয়। সময়মতো রাইডটি থামানো সম্ভব না হলে আরও বড় ধরনের প্রাণহানি বা ট্র্যাজেডি ঘটতে পারত বলে জানিয়েছে পুলিশ।
এই দুর্ঘটনার পর স্থানীয় মেলাগুলোতে বিভিন্ন রাইডের কারিগরি নিরাপত্তাব্যবস্থা নিয়ে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মেলার অস্থায়ী নাগরদোলা ও অন্যান্য রাইডের ফিটনেস বা প্রয়োজনীয় তদারকি নিশ্চিত না করেই এগুলো পরিচালনা করা হচ্ছে কি না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেলায় আসা সাধারণ দর্শনার্থীরা।

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী কয়েকজন নারী ব্রিটিশ পুরুষদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তবে অনেকেই জানিয়েছেন, নিজেদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় তাঁরা এসব ঘটনার বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ বা ফৌজদারি মামলা করতে ভয় পান।
৩৬ মিনিট আগে
বাব এল-মান্দেব প্রণালিতে আরও শক্ত অবস্থানে ইরান-সমর্থিত হুতিরা। এ অবস্থায় মাত্র ২৪ ঘণ্টায় ইয়েমেন ছেড়ে জিবুতিতে পালিয়ে গেছে প্রায় ১ হাজার ৪০০ মানুষ। দেশটির অর্থনীতি ও অর্থ বিষয়ক মন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
১ ঘণ্টা আগে
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। আফ্রিকার সাহেল অঞ্চলের মরুভূমি, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলেও রুশ বাহিনীর বিরুদ্ধে নিজেদের সামরিক দক্ষতা কাজে লাগাচ্ছে ইউক্রেন।
১ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের দখল ঠেকাতে ইয়েমেনের বন্দরনগরী মোখায় অবস্থানরত ইয়েমেনি ব্যাটালিয়নগুলো গত বৃহস্পতিবার অনেকটাই অপ্রস্তুত ছিল। তাদের বাহিনীর তালিকায় এমন বিপুলসংখ্যক সেনার নাম ছিল, যাদের বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না।
৩ ঘণ্টা আগে