
ভারতের পশ্চিম উপকূলীয় শহর মুম্বাইয়ে ৮০ বছরের এক ব্যক্তির কাছ থেকে ৭৩৪টি অনলাইন লেনদেনের মাধ্যমে প্রায় ৯ কোটি রুপি হাতিয়ে নিয়েছেন চারজন নারী। সম্ভবত তাঁরা একজনই। ভালোবাসা ও সহানুভূতির নামে প্রায় দুই বছর ধরে তাঁর সঙ্গে এই প্রতারণা চলে।
২০২৩ সালের এপ্রিলে ওই বৃদ্ধ ফেসবুকে শারভি নামের এক নারীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। তাঁরা আগে একে অপরকে চিনতেন না। রিকোয়েস্টটি গ্রহণ করা হয়নি। কয়েক দিন পর শারভির অ্যাকাউন্ট থেকে ওই বৃদ্ধ ফ্রেন্ড রিকোয়েস্ট পান, যা তিনি গ্রহণ করেন।
এরপর তাঁরা চ্যাট শুরু করেন এবং কিছুদিনের মধ্যে ফোন নম্বরও বিনিময় হয়। ফেসবুক থেকে চ্যাট চলে যায় হোয়াটসঅ্যাপে। শারভি ওই বৃদ্ধকে জানান, তিনি স্বামীর সঙ্গে থাকেন না; সন্তানদের নিয়ে থাকেন। একটা সময় পর তিনি ওই বৃদ্ধের কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। জানান, তাঁর সন্তানেরা অসুস্থ।
কিছুদিন পর কবিতা নামের আরও এক নারী হোয়াটসঅ্যাপে ওই বৃদ্ধকে মেসেজ পাঠানো শুরু করেন। নিজেকে শারভির পরিচিত বলে পরিচয় দিয়ে জানান, তিনি ওই বৃদ্ধের সঙ্গে বন্ধুত্ব করতে চান। কিছুদিনের মধ্যে তিনি অশ্লীল বার্তা পাঠাতে শুরু করেন এবং টাকা চাইতে থাকেন।
সে বছরের ডিসেম্বরে দিনাজ নামের আরও এক নারী বৃদ্ধকে মেসেজ পাঠান। তিনি নিজেকে শারভির বোন বলে পরিচয় দেন এবং জানান, শারভি মারা গেছেন। এরপর তিনি হাসপাতালের বিল পরিশোধের জন্য বৃদ্ধের কাছ থেকে টাকা চান। শারভি ও বৃদ্ধের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পাঠিয়ে দিনাজ টাকা আদায় করতে থাকেন।
বৃদ্ধ টাকা ফেরত চাইলে আত্মহত্যার হুমকি দেন দিনাজ।
বৃদ্ধের দুর্ভোগ এখানেই শেষ হয়নি। কিছুদিন পর জেসমিন নামের এক নারী তাঁকে মেসেজ পাঠানো শুরু করেন। তিনি নিজেকে দিনাজের বন্ধু বলে দাবি করে সাহায্যের অনুরোধ জানান। বৃদ্ধ তাঁকেও টাকা পাঠান।
২০২৩ সালের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ওই বৃদ্ধ ৭৩৪টি লেনদেনের মাধ্যমে এই চার নারীর পেছনে ৮ দশমিক ৭ কোটি রুপি খরচ করেন।
সব সঞ্চয় শেষ হয়ে গেলে ওই ব্যক্তি তাঁর পুত্রবধূদের কাছ থেকে ২ লাখ রুপি ধার নেন ওই নারীদের দেওয়ার জন্য। তাতেও টাকা চাওয়া থামেনি। পরে তিনি তাঁর ছেলের থেকে ৫ লাখ রুপি চান।
ছেলের সন্দেহ হলে বাবাকে প্রশ্ন করেন। বৃদ্ধ সব খুলে বলেন।
একপর্যায়ে বৃদ্ধ বুঝতে পারেন, সাইবার প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে, তাঁর ডিমেনশিয়া (স্মৃতিক্ষয়) হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় তেহরান অংশ নেবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন।
১৯ মিনিট আগে
ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ বহাল রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ফের সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
কলকাতার এক চিরাচরিত সকাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালাতে বাড়ি বাড়ি ঘুরছেন নেতা-কর্মীরা। তেমনই প্রচারে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি।
৮ ঘণ্টা আগে