
জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষদের সঙ্গে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা। এরপর সুযোগ বুঝে তাঁদের গোপন ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিও তুলে হুমকি এবং ব্ল্যাকমেল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এমনই এক প্রতারক চক্রের সন্ধান মিলেছে, যার নেপথ্যে রয়েছেন পল্লবী সিং রাজপুত নামের এক নারী।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, এলাহাবাদ হাইকোর্টের এক আইনজীবীর লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে এই ভয়ংকর চক্রটি প্রকাশ্যে আসে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত নারী ও তাঁর চক্রটি বিভিন্ন পুরুষের কাছ থেকে এ পর্যন্ত প্রায় ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা) হাতিয়ে নিয়েছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগীদের দাবি থেকে জানা যায়, পল্লবী সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপ ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ শুরু করতেন। ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হলে তাঁদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করা হতো। পরবর্তীত সময়ে গোপন বৈঠকে তাঁদের অজান্তে বা কৌশলে তোলা অন্তরঙ্গ ছবি ও ভিডিও দিয়ে শুরু হতো ব্ল্যাকমেল।
টাকা দিতে অস্বীকার করলে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হতো। অভিযোগকারীর দাবি, এই নারীর করা মিথ্যা মামলায় ইতিমধ্যেই অন্তত পাঁচজন কারাভোগ করছেন। পরবর্তী আইনি ঝামেলা ও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়েই মূলত ভুক্তভোগীরা বাধ্য হয়ে বিপুল অঙ্কের টাকা তুলে দিতেন পল্লবীর হাতে।
এদিকে ঘটনাটির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে দেখা যায়, বিছানার ওপর ভারতীয় রুপির বান্ডিল স্তূপ করে রাখা হয়েছে। অন্য একটি ছবিতে এক নারীকে অস্ত্র হাতে বসে থাকতে দেখা যায়। তবে ছবিগুলোর সত্যতা ও উৎস এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নতুনদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ওই নারী সুইটি তিওয়ারিসহ একাধিক ছদ্মনামে বিভিন্ন সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এই বিশাল ব্ল্যাকমেল ও অর্থ আত্মসাতের প্রক্রিয়ায় পল্লবীকে দুজন পুরুষ ও দুজন নারী সহযোগী সরাসরি সাহায্য করতেন বলে জানা গেছে।
অভিযোগ ওঠার পর প্রয়াগরাজ পুলিশ ঘটনার সত্যতা যাচাই ও পূর্ণাঙ্গ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৮ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
৯ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৯ ঘণ্টা আগে