
ভারতের ছত্তিশগড় রাজ্যের গরিয়াবন্দ জেলার মাদাগাঁও গ্রামের তরুণ মণিশ বিশির জীবনে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। পুরো বিষয়টি যেন সিনেমার গল্পের মতো। স্থানীয় মোবাইল ফোন দোকান থেকে এক নতুন সিম কার্ড কেনামাত্রই তাঁর হাতে এসে পড়ল তরুণ ক্রিকেট তারকা রজত পতিদরের ব্যবহার করা ফোন নম্বর। এরপর শুরু হয় এক অদ্ভুত যাত্রা। সেই সিমে তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের মতো আন্তর্জাতিক ক্রিকেট কিংবদন্তিরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২৮ জুন মণিশ দেবভোগ এলাকার একটি মোবাইল দোকান থেকে জিও সিম কিনেন। এরপর সেটিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করার পরই তাঁর এবং তাঁর বন্ধু খেমরাজের নজরে পড়ে যে সিমটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদরের নামের সঙ্গে যুক্ত। প্রথমে তাঁরা ভেবেছিলেন, এটা হয়তো কোনো সিস্টেমের ভুল কিংবা মজা, কিন্তু পরে ওই সিমে ফোন আসতে থাকে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও অন্যান্য ক্রিকেটারদের কাছ থেকে।
খেমরাজ জানান, তারা প্রথমে এসব ফোন কলকে মজা ভেবে উপভোগ করছিলেন। তিনি বলেন, ‘যখন বিরাট কোহলি ফোন করলেন, আমি বিশ্বাস করতে পারিনি। আর এবি ডি ভিলিয়ার্স ইংরেজিতে কথা বললেন, আমরা অনেকটাই হতবাক হয়ে পড়েছিলাম।’
ঘটনার মোড় ঘুরে যায় ১৫ জুলাই। সেদিন পতিদর নিজেই মণিশের সঙ্গে যোগাযোগ করেন। ফোনে পতিদর বলেন, ‘ভাই, দয়া করে আমার সিমটা ফেরত দাও।’ প্রথমে মণিশ এবং তাঁর বন্ধুদের বিশ্বাস হচ্ছিল না। তাঁরা ভাবছিলেন এটা হয়তো কোনো রসিকতাই। কিন্তু পতিদরের কণ্ঠে শোনা গেল পুলিশকে এই ব্যাপারে জড়ানোর হুঁশিয়ারি।
কিছুক্ষণ পরেই গরিয়াবন্দ পুলিশ এসে বিষয়টি তদন্ত করে। উপ-পুলিশ সুপার নেহা সিনহা বলেন, ‘টেলিকম নীতিমালা অনুযায়ী, ৯০ দিনের নিষ্ক্রিয়তার পর একটি সিম নিষ্ক্রিয় হলে সেটি অন্য কাউকে বরাদ্দ করা হয়। সেই হিসেবে মণিশের হাতে চলে এসেছে পতিদরের পুরোনো নম্বরটি।’
পরে মধ্যপ্রদেশের সাইবার সেলের মাধ্যমে যোগাযোগ হলে পরিস্থিতি শান্ত হয়। মণিশ ও তাঁর পরিবারের সম্মতিক্রমে সিমটি পতিদরের কাছে ফেরত দেওয়া হয়। নেহা সিনহা আরও বলেন, ‘এখানে কারও কোনো আইনি জটিলতা ছিল না। এটি ছিল টেলিকম প্রক্রিয়ার স্বাভাবিক ফলাফল।’
মণিশের পরিবারের সদস্যরাও এই ঘটনাকে এক অদ্ভুত গল্প বলে মনে করেন। মণিশের বড় ভাই দেশবন্ধু বিশি বলেন, ‘গ্রামের সবাই রজত পতিদর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বড় ভক্ত। বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাদের সঙ্গে কথা বলা আমাদের জন্য স্বপ্নের মতো।’
মণিশ আর খেমরাজের মতো সাধারণ গ্রামের ছেলেরা এমন অসাধারণ অভিজ্ঞতা পেয়ে এখনো যেন এক স্বপ্নের পরিবেশে রয়েছেন। মণিশের বাবা গজেন্দ্র বিশি বলেন, ‘মানুষ জীবনে অনেক কিছু দেখে, কিন্তু এমন ভাগ্য খুব কমই আসে।’

মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উত্তর মিয়ানমারে আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করেছে, তাদের জমির ওপর বন্দীশিবির, সামরিক ব্যারাক ও বসতি গড়ে তুলেছে।
১ ঘণ্টা আগে
স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসও ছুড়েছে। ছড়িয়ে পড়েছে সহিংসতা। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাশিয়ার দুরবর্তী অঞ্চল সাইবেরিয়ায় ল্যাবে বা পরীক্ষাগারে দুর্ঘটনার পর প্লেগের আশঙ্কায় ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ঘটনায় এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু হওয়ায় এবং তাঁর সংস্পর্শে আসায় ওই লোকদের আলাদা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
২ ঘণ্টা আগে