
কানাডায় গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ইন্দরজিৎ সিং গোসাল। কারাগার থেকে বেরিয়ে আসার পরই তিনি ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী গুরপতবন্ত সিং পান্নুন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হুমকি দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির কাছে আসা একটি ভিডিওতে গোসালকে অন্টারিও সেন্ট্রাল ইস্ট কারাগার থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
কারাগারের বাইরে তিনি নিজেকে মুক্ত ঘোষণা করেন এবং ‘খালিস্তান’ আন্দোলনের জন্য পান্নুনের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেন। ভিডিওতে গোসাল বলেন, ‘ভারত, আমি মুক্ত। আমি গুরপতবন্ত সিং পান্নুনকে সমর্থন করতে আগামী ২৫ নভেম্বর খালিস্তানিদের নিয়ে গণভোটের আয়োজন করতে যাচ্ছি। দিল্লি হবে খালিস্তান।’
এদিকে গোসালের মুক্তির পর পান্নুনও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হুমকি দিয়েছেন। একটি ভিডিওবার্তায় পান্নুন বলেছেন, ‘অজিত দোভাল, পারলে কানাডা, আমেরিকা বা অন্য কোনো ইউরোপীয় দেশে এসে আমাকে গ্রেপ্তার করুন। আমি আপনার জন্য অপেক্ষা করছি।’
নিষিদ্ধঘোষিত সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান পান্নুন সম্প্রতি ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তিনি এক বক্তব্যে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন বন্ধ করার জন্য ১১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছিলেন।
২০২৩ সালে হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর পর কানাডায় শিখস ফর জাস্টিসের সংগঠকের দায়িত্ব নেন গোসাল। ১৯ সেপ্টেম্বর অন্টারিওতে একটি ট্রাফিক স্টপেজে তাঁকে নিউইয়র্কের জগদীপ সিং ও টরন্টোর আরমান সিংয়ের সঙ্গে গ্রেপ্তার করা হয়। তাঁদের তিনজনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রসংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এরপর তাঁদের ওশাওয়ার অন্টারিও কোর্ট অব জাস্টিসে হাজির করা হয়।
কানাডিয়ান পুলিশ এনডিটিভিকে জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, বিপজ্জনক উদ্দেশ্যে অস্ত্র রাখা, গুপ্ত অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছিল, আনুষ্ঠানিক অভিযোগের পর তাঁদের কারাদণ্ডও হতে পারে।
কিন্তু গতকাল বৃহস্পতিবার গোসালকে জামিন দেওয়া হয়। তবে কানাডায় এবারই প্রথম গ্রেপ্তার হননি গোসাল। এর আগে গত বছরের নভেম্বরে ব্রাম্পটনে একটি হিন্দুসভা মন্দিরে একটি হাতাহাতির ঘটনায় কানাডার পিল আঞ্চলিক পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তৎক্ষণাৎ তাঁকে জামিন দেওয়া হয়।
বছরখানেক আগে খালিস্তানপন্থীদের প্রতি অটোয়ার শিথিল মনোভাবের কারণে ভারত-কানাডা সম্পর্ক খারাপ হয়েছিল। পরে নতুন কানাডিয়ান সরকারের ইতিবাচক মনোভাবের কারণে সাম্প্রতিক গ্রেপ্তারের পর এ সম্পর্ক নতুন রূপ নিচ্ছিল। তবে সাম্প্রতিক মামলাগুলোতে খালিস্তানপন্থীদের দ্রুত জামিন দেওয়া দেশটির উদ্দেশ্য সম্পর্কে ভারতে নতুন করে সন্দেহ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
৩ ঘণ্টা আগে
চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
৫ ঘণ্টা আগে
বলিউড সুপারস্টার সালমান খানের পানভেল ফার্মহাউসের প্রতিবেশী কেতন কাক্করের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মানহানিকর বক্তব্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সম্পত্তি নিয়ে একটি পুরোনো মামলার শুনানিতে আদালত এই রায়...
৮ ঘণ্টা আগে
চীনের এই জনসংখ্যার সংকট এখন ‘গাণিতিকভাবে অপরিবর্তনশীল’ এবং এটি সময়ের ব্যবধানে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, ভোক্তা বাজার এবং বিশ্বমঞ্চে পরাশক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেবে...
৮ ঘণ্টা আগে