
তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির সফর শেষ করে আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতা ফিরছিলেন। তবে তাঁর ফেরার ঠিক আগমুহূর্তে কলকাতা বিমানবন্দর রণক্ষেত্রে পরিণত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রের বরাতে ভারতের বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, ঘটনার সময় একদল বিজেপি-সমর্থক বিমানবন্দরে জড়ো হন। তাঁদের কাছে ডিম ছিল বলে অভিযোগ উঠেছে। একই সময়ে সেখানে বিপুলসংখ্যক তৃণমূল সমর্থকও এসে পৌঁছান।
তৃণমূল-সমর্থকদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে অবতরণ করার পর তাঁর দিকে ডিম ছুড়ে মারার উদ্দেশ্যেই মূলত বিজেপির কর্মীরা সেখানে দল বেঁধে অবস্থান নিয়েছিলেন। এই পরিস্থিতি শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘাতে রূপ নেয়।
দেখতে দেখতেই অল্প সময়ের মধ্যে বিমানবন্দরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অ্যারাইভাল বা আগমন এলাকার কাছে দুই পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিমানবন্দরের অ্যারাইভাল গেটের ঠিক সামনেই তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি বেগতিক দেখে সেখানে দায়িত্বরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বিমানবন্দরের এক্সিট বা বহির্গমন গেটের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিষেকের ওপর সম্ভাব্য হামলা রুখতে ও বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, তা নিশ্চিত করতে নিরাপত্তারক্ষীরা বিশেষ ব্যবস্থা নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্ধারিত গেটের পরিবর্তে বিকল্প গেটে নিরাপত্তাবেষ্টনী দিয়ে বিমানবন্দরের বাইরে নিয়ে আসা হয়। পরে পুলিশের কড়া নজরদারি ও তত্ত্বাবধানে তিনি সেই বিকল্প এক্সিট গেট ব্যবহার করেই বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

গত সপ্তাহে থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে বন্দুক হামলায় নিহত ১২ বছর বয়সী নাফাত চাইমারের শেষকৃত্যে শোকের আবহে আরও এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। নিহত শিশুটির বাবা-মায়ের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছেন হামলাকারী ১৪ বছর বয়সী কিশোরের বাবা নিথি ইমরুয়াং।
২৬ মিনিট আগে
ইংল্যান্ডের কিছু ইহুদি স্কুলের প্রধান শিক্ষককে শিক্ষার চেয়ে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়েই বেশি সময় ব্যয় করতে হচ্ছে। ইহুদি-বিরোধী বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম নিয়ে ব্রিটিশ সরকারের কমিশন করা একটি স্বাধীন পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
বিজেপির সমালোচক ও প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ আজ মঙ্গলবার দাবি করেছেন, চলমান ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) মধ্যে বেঙ্গালুরুর সেই ৬৫ লাখ ভোটারের একজন তিনি, যাদের ভোটাধিকার ‘মুছে দেওয়া হয়েছে।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
সিরিয়ার এক দশকেরও বেশি সময়ের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অধ্যায় শেষে আজ দেওয়া হয়েছে এক নজিরবিহীন রায়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
২ ঘণ্টা আগে