
ভারতের কেরালার মেয়ে নিমিশা প্রিয়া। স্বপ্ন ছিল, বিদেশে গিয়ে উপার্জন করে মায়ের মুখে হাসি ফোটাবেন। মাকে আর গৃহকর্মীর কাজ করতে হবে না। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ২০০৮ সালে পাড়ি জমান ইয়েমেনে। সেখানে নার্সিং পেশায় যোগ দিয়ে একাধিক হাসপাতালে কাজ করার পর ছোট একটি ক্লিনিক খোলেন তিনি।
স্বপ্নবাজ নিমিশা আজ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ১৬ জুলাই তাঁর জীবনের শেষদিন হতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে স্থানীয় নাগরিক তালাল আবদো মাহদির সঙ্গে যৌথভাবে ক্লিনিকের ব্যবসা শুরু করেন নিমিশা। কারণ, ইয়েমেনে বিদেশিদের একা ব্যবসা করার অনুমতি নেই। কিন্তু ধীরে ধীরে তাঁদের ব্যবসায়িক সম্পর্ক তিক্ততায় রূপ নেয়।
মাহদির বিরুদ্ধে ২০১৬ সালে মামলা করেন নিমিশা। তাঁকে তখনই গ্রেপ্তার করা হয়। কিন্তু পরে তিনি ছাড়া পান এবং নিমিশাকে হুমকি দিতে শুরু করেন।
নিমিশার পরিবারের দাবি, মাহদির কাছে নিজের আটকে থাকা পাসপোর্ট উদ্ধার করতেই একদিন তাঁকে ঘুমের ওষুধ দেন নিমিশা। কিন্তু মাত্রাতিরিক্ত ডোজে তাঁর মৃত্যু ঘটে। ইয়েমেন ছাড়ার চেষ্টা করতেই গ্রেপ্তার হন নিমিশা। ২০১৮ সালে মাহদিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড হয় তাঁর।
২০২৩ সালের নভেম্বরে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই রায় বহাল রাখে।
ইয়েমেনের আইনে একটি বিশেষ বিধান রয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অনুমতি থাকলে ‘ব্লাড মানি’ বা ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুদণ্ড এড়ানো সম্ভব। কিন্তু সেই অর্থের পরিমাণ ঠিক করে নিহত ব্যক্তির পরিবারই।
নিমিশার মা কেরালার কোচি শহরে গৃহকর্মীর কাজ করেন। বাড়ি বিক্রি করে ইয়েমেনে মেয়ের মামলা চালান তিনি। তাঁর আর কোনো সম্বল নেই, যা দিয়ে মেয়েকে মুক্ত করতে পারবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়ে আইনজীবী আব্দুল্লাহ আমিরকে নিয়োগ দেয়। কিন্তু আলোচনায় বাধা পড়ে, কারণ, শুরুতেই তিনি ২০ হাজার ডলার ফি দাবি করে বসেন।
পরে পুরো ফি ৪০ হাজার ডলারে পৌঁছায়, যার প্রথম কিস্তি সংগ্রহ করা হয় অনলাইনে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে। তবে এই তহবিল সংগ্রহ ও ব্যবহারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
এ বছরের শুরুতে ভারত সরকার জানায়, নিমিশার বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে এবং পরিবারকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। তবে দণ্ডপ্রাপ্তের মায়ের শঙ্কা, পর্যবেক্ষণ করতে করতেই না জানি সময় ফুরিয়ে যায়!
নিমিশার মা বলেন, ‘আমি ভারত সরকার, কেরালা সরকার এবং যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু এটাই আমার শেষ অনুরোধ। দয়া করে আমার মেয়েকে বাঁচাতে সাহায্য করুন। সময় শেষ হয়ে যাচ্ছে।’

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৩ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৫ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৫ ঘণ্টা আগে