
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে প্রটোকলগত কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভার (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। এর ফলে তিনি দেশটির ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ উচ্চতর মর্যাদা লাভ করেছেন।
গতকাল বুধবার (২৪ জুন) ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
স্মারকে বলা হয়, দীনেশ ত্রিবেদীকে ব্যক্তিগতভাবে এই মর্যাদা দেওয়া হয়েছে। তবে এর ফলে ভারতের বিদ্যমান ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
সরকারি নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এই বিশেষ মর্যাদা কেবল আনুষ্ঠানিক ও প্রটোকলসংক্রান্ত অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
স্মারকে বলা হয়, ‘বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ব্যক্তিগতভাবে টেবিল অব প্রিসিডেন্সে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। তবে এর জন্য টেবিল অব প্রিসিডেন্সে কোনো সংশোধন আনা হয়নি।’
ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস এ নির্দেশনায় স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ‘টেবিল অব প্রিসিডেন্স’ হলো একটি সরকারি প্রটোকল তালিকা, যার মাধ্যমে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিভিন্ন পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিদের অগ্রাধিকার ও আসনক্রম নির্ধারণ করা হয়।
এর আগে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে হাইকমিশনার পরিচয়পত্র পেশ করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ভারতের সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যারাকপুরের সাবেক এমএলএ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে গত এপ্রিলে বাংলাদেশের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার। তিনি হাইকমিশনার পদে প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন।
হাইকমিশনার পদে নিয়োগের পর ১২ জুন বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে খামেনির জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। তবে তেহরানের এই আমন্ত্রণ নয়াদিল্লিকে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত পরীক্ষায় ফেলে দিয়েছে...
৬ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক ব্রিটিশ টিকটক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ব্রুক জর্জ নামে ২৩ বছর বয়সী ওই তরুণী বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তিনি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করছে তাঁর পরিবার।
৮ মিনিট আগে
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভয়াবহ কম্পনে রাজধানী কারাকাসের কাছে একাধিক বহুতল ভবন ধসে পড়ে অন্তত ১৬৪ জন নিহত হয়েছেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের পোর্টসমাউথ ক্রাউন কোর্টে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০ বছর বয়সী দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম তারেক মিয়া। তিনি ১২ বছর বয়সী প্রতিবন্ধী এক মেয়েশিশুকে ধর্ষণ ও ৯ বছর বয়সী আরেক শিশুকে অনলাইনে গ্রুমিং করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
১ ঘণ্টা আগে