ভারতের রাজস্থানে একটি মন্দিরে প্রবেশের সময় পদদলিত হয়ে তিনজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) ভোরে খাতু শ্যাম জি মন্দিরে এ ঘটনা ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটিতে খাতু শ্যাম জির দর্শন শুভ বলে মনে করা হয়।
রাজ্য পুলিশ জানিয়েছে, ভোর ৫টা নাগাদ মন্দিরে প্রবেশের জন্য অসংখ্য মানুষ ভিড় করছিল বাইরে। একপর্যায়ে মন্দিরের প্রবেশ মুখে হুড়োহুড়িতে পদদলিত হয়ে তিন নারীর মৃত্যু হয়। সিকারের পুলিশ সুপার কুনওয়ার রাষ্ট্রদীপ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বিবেচনায় মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এদিকে এক টুইটে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেছেন আর্জেন্টিনার দুই ফুটবলার। ঘটনাটি ফিফার স্টেডিয়াম কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করে থাকতে পারে। এ বিষয়ে ফিফা এখনও কোনো মন্তব্য করেনি। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে খার্গ দ্বীপের দিকে অগ্রসর হওয়া একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা হয়েছে। জবাবে বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর দুই দেশের মধ্যে সংঘা
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
১৫ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে