
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির নাম প্রকাশ করেছে। এই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। পুলিশ সন্দেহভাজনদের মধ্যে দুজনকে পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করেছে। এ ছাড়া তাঁদের গ্রেপ্তারে সহায়তা করলে বা ধরিয়ে দিতে পারলে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অনন্তনাগ পুলিশ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিরা হলেন—হাশিম মুসা ওরফে সুলেমান (পাকিস্তানের নাগরিক), আলী ভাই ওরফে তালহা ভাই (পাকিস্তানের নাগরিক), আব্দুল হুসেন থোকার (জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা)।
পুলিশের ধারণা, এই তিনজনই পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার সদস্য।
গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামের বাইসারানের কাছে এই হামলার ঘটনা ঘটে। এতে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক প্রাণ হারান। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলাগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী।
এই হামলার ঘটনার পরেই প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের দাবি, তারা এই হামলার সঙ্গে পাকিস্তানের সীমান্তসংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। এরপর গতকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পাকিস্তানের সঙ্গে সাড়ে ছয় দশকের পুরোনো সিন্ধু পানিচুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারত। আটারি-ওয়াঘা সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে।
সার্ক ভিসা স্কিমে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। আগে ইস্যু করা ভিসাও এখন থেকে বাতিল বলে গণ্য হবে। বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।
এসব পদক্ষেপ ছাড়াও বিক্রম মিশ্রি ঘোষণা করেন, সিএসএস সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং দেশের সব বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। তিনি বলেন, ‘আমরা যেভাবে তাহাওর রানাকে দেশে ফিরিয়ে এনেছি, ঠিক সেভাবেই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

মেলবোর্নের প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে ধর্ষণের বিচারিক রায় ঘোষণা করা হয়েছে। তবে আইনি নিষেধাজ্ঞার কারণে তাঁর পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। মেলবোর্নের কাউন্টি কোর্টে ১৩ দিনের বিচারকাজ শেষে ৯ জন নারী ও ৩ জন পুরুষের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড তাঁকে দুই দফা ধর্ষণ এবং এক দফা যৌন নিপীড়নের দায়ে দোষী স
২৭ মিনিট আগে
বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। আন্দোলনরত তরুণ প্রজন্মকে ‘জেনারেশন গাটার’ (আবর্জনার প্রজন্ম) বলে কটাক্ষ করায় সিজিপির মুখপাত্র সৌরভ দাস কঙ্গনাকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের জন্য কঙ্গনার চেয়ে জেন-জি (Gen Z) বা নতুন প্রজন্ম অ
৪২ মিনিট আগে
জাপানের কুমামোতো শহরে মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একটি শপিংমলে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির একটি অংশ ধসে পড়েছে এবং ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ (মঙ্গলবার) হোয়াইট হাউসে এই দুটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২ ঘণ্টা আগে