প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আসামে গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ১২ জন এবং বাকি ১৯ জনের মৃত্যু হয়েছে ত্রিপুরায়।
প্রবল বর্ষণের ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয় ও ত্রিপুরার পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। মেঘালয়ে সরকারি হিসাবে গত ৪৮ ঘণ্টায় মারা গিয়েছেন অন্তত ১৯ জন। বেশির ভাগ ক্ষেত্রেই বন্যায় ভূমিধসের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
এরই মধ্যে আসামের বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম এবং মনিপুর রাজ্য দেশের অন্যান্য রাজ্য থেকে সড়ক ও রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসামের ২৮টি জেলায় প্রায় ১৯ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চলতি মৌসুমে এটি দ্বিতীয় দফা বন্যার ঘটনা। ত্রাণ তৎপরতা চালাতে ও উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনী।
আসামে বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে ১৬ জনের একটি উদ্ধারকারী দল এখনো নিখোঁজ রয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়োজনীয় সাহায্য করছেন।
এদিকে, বিগত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ত্রিপুরায়। প্রবল বর্ষণে গত শুক্রবার পানিবন্দী হয়েছিল রাজ্যের রাজধানী আগরতলা। শনিবার আগরতলার বিভিন্ন জায়গা থেকে নেমে গেলেও নিচু এলাকাগুলোতে এখনো পানি রয়ে গেছে। ফলে বেড়েছে মানুষের দুর্ভোগ।
মেঘালয়ে নদীর জল বহু জায়গায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে। বন্যার থেকেও বেশি ক্ষতি করছে ভূমিধস। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। কংগ্রেস নেতা ভূপেন বরার অভিযোগ, দুর্যোগের দিনেও বিজেপি ত্রাণ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের সঙ্গে রাজনীতি করছে।

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরে নিজের লাগেজ খুলে কিছুটা বিস্মিত হন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। কারণ, তাঁর ব্যাগে ছিল একটি হ্যান্ডগান ও আসল গুলি। গত বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে বিদায় উপহার হিসেবে অংশ নেওয়া প্রতিটি
২ মিনিট আগে
ইসরায়েলের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা থেকে পালিয়ে ব্রাজিলে চলে যাওয়া ১৫ বছরের ফিলিস্তিনি কিশোরী তালা মোহাম্মদ আওয়াদ গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন। ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের সরকারি স্কুলগুলোর জন্য আয়োজিত অলিম্পিয়া দে ম্যাতেমেটিকা দাস এস্কুলাস এস্তাদুয়াইস দে সাও পাওলো বা ওএমএএসপি–২০২৫ এর
৩ ঘণ্টা আগে
সন্ত্রাসবাদ-সংক্রান্ত একটি মামলায় ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে গ্রেপ্তার মার্কিন নাগরিক ম্যাথিউ অ্যারন ভ্যানডাইক তিহার জেলে নিজের খাবার নিজে রান্না করার অনুমতি চেয়ে দিল্লির আদালতে আবেদন করেছেন। মার্সেনারি বা ভাড়াটে যোদ্ধা হিসেবে পরিচিত ভ্যানডাইক বর্তমানে বিচারাধীন বন্দি হিসেবে তিহার জেলে
৪ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ায় যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে ইসরায়
৪ ঘণ্টা আগে