ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কোনো সমালোচনাই করা হয়নি ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে। মস্কোর কোনো সমালোচনা করা ছাড়াই গৃহীত হয়েছে জোটে ১০ দফা ঘোষণাপত্র। সম্মেলনের প্রথম দিন ৯ সেপ্টেম্বর এই ঘোষণাপত্র গৃহীত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ ‘এক বিশ্ব, এক পরিবার’ গড়ার বিষয়ে সম্মত হয়। এ লক্ষ্যে জোটের দেশগুলো নয়া দিল্লিতে ১০ দফার ঘোষণা দেয়। যেটিকে বলা হয়েছে ‘নয়াদিল্লি ঘোষণা’। জোটের বর্তমান সভাপতি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
নয়াদিল্লি ঘোষণার প্রস্তাবনায় বলা হয়েছে, এই একমাত্র পৃথিবীতে আমরা একটি পরিবার এবং আমাদের ভবিষ্যৎও একই। তবে সারা বিশ্বকে একই পরিবার বলা হলেও এই সম্মেলনে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সরাসরি নাম উল্লেখ করে কোনো সমালোচনা করা হয়নি।
সম্মেলনের প্রথম দিনে জোটের নেতার জোর করে কোনো দেশের ভূখণ্ড দখল করার বিষয়টি সমালোচনা করেন। তবে এ সময় তাঁরা রাশিয়ার নাম উল্লেখ করা থেকে বিরত থাকেন। এ সময় তাঁরা প্রত্যেক দেশের জাতীয় অবস্থান এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর জোর আরোপ করেন।
ইউক্রেনের নেতারা জি-২০ নেতাদের এই অবস্থানের সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, এই ঘোষণায় গর্বিত হওয়ার কিছু নেই।’
এর আগে জি-২০-এর বালি সম্মেলনে জি-২০ জোটের নেতারা ইউক্রেন আক্রমণ করায় তীব্র ভাষায় রাশিয়ার সমালোচনা করেন। তবে সে সময়ও জোটের সদস্যদের মধ্যে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান ছিল। সর্বশেষ জি-২০ সম্মেলনের ঘোষণাপত্রে পশ্চিমা বিশ্ব এবং রাশিয়াকে এই সংকটের শান্তিপূর্ণ ও ইতিবাচক সমাধান খোঁজার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।

লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
৩ ঘণ্টা আগে
ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
৪ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
৬ ঘণ্টা আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
৬ ঘণ্টা আগে