ঢাকা: করোনার নতুন ধরন ডেলটার পর এবার বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘ডেলটা প্লাস’, যা এরই মধ্যে বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে। ভারতে করোনার নতুন এই ধরনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৮ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এনডিটিভি জানিয়েছে, ভারতের ১১ রাজ্যে ছড়িয়েছে ‘ডেলটা প্লাস’। সর্বোচ্চ ২০ জন মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা। এছাড়া তামিলনাড়ুতে ৯, মধ্যপ্রদেশে ৭, কেরালায় ৩, পাঞ্জাবে ২, গুজরাটে ২ এবং আন্ধারা, জম্মু, কর্ণটক, ওডিশা ও রাজস্থানে ১ জন করে ‘ডেলটা প্লাস’ ধরনে শনাক্ত হয়েছেন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে, ভারতে করোনাভাইরাসের উদ্বেগজনক এই ধরনে আক্রান্তের প্রবণতা গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছে।
ভারত সরকার বলেছে, ‘দেশে করোনার উদ্বেগজনক ধরনে আক্রান্তের অনুপাত মে মাসে ১০ দশমিক ৩১ শতাংশ থাকলেও জুনে তা বেড়ে ৫১ শতাংশে দাঁড়িয়েছে।’ উদ্বেগজনক ধরনে সংক্রমণ বৃদ্ধিতে আবারও আক্রান্ত বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।
ভারত সরকার জানিয়েছে, এখন করোনায় যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তার প্রায় ৯০ শতাংশ ডেলটা ধরনে আক্রান্ত হচ্ছেন।
কয়েকটি গবেষণার বরাত দিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তথাকথিত ‘ডেলটা প্লাস’ ধরনটি আগের ধরনগুলোর চেয়ে সহজে ছড়ায়, ফুসফুসের কোষের সঙ্গে অপেক্ষাকৃত সহজে যুক্ত হয় এবং করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহৃত টিকা যে মূলনীতি অনুসারে তৈরি করা হয়—মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি; তার বিরুদ্ধে কার্যকর।
দিল্লির ইনস্টিটিউট অব জিনোমিকস অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির পরিচালক ডা. অনুরাগ আগারওয়ালের মতে, ডেলটা ভ্যারিয়েন্ট থেকে তৈরি হওয়া সব ভ্যারিয়েন্টই দুশ্চিন্তার কারণ হতে পারে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে পোল্যান্ড। আজ বুধবার দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা এই ঘোষণা দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী খুনিদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশের মাটিতে এই সমালোচনার পাশাপাশি ঘরের মাঠেও তাঁকে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাট শিবিরের আইনপ্রণেতারা অভিযোগ করেছেন, ট্রাম্প কংগ্রেসকে...
৫ ঘণ্টা আগে