
তথাকথিত ‘অনার কিলিং’-এর শিকার এক যুবকের অন্ত্যেষ্টিক্রিয়া মঞ্চে জন্ম নিল এক নজিরবিহীন নাটকীয় ঘটনা। জাতপাতের ভেদাভেদের কারণে প্রেমিকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে, প্রেমিকা তাঁর মৃতদেহেই সিঁদুর পরিয়ে দিলেন এবং শ্বশুরবাড়িতে নববধূর বেশে থাকার শপথ নিলেন। এই ঘটনা ভারতের মহারাষ্ট্র রাজ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নান্দেদের বাসিন্দা সক্ষম টাটে (২০) এবং আঁচল নামের এক তরুণীর মধ্যে প্রায় তিন বছর ধরে গভীর প্রেমের সম্পর্ক ছিল। আঁচলের ভাইদের মাধ্যমেই সক্ষমের সঙ্গে তাঁর আলাপ হয়। এরপর সক্ষমের বাড়িতে নিয়মিত যাতায়াতের সূত্রে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। কিন্তু তাঁদের এই সম্পর্ক আঁচলের পরিবার মেনে নেয়নি। ভিন্ন জাতের হওয়ায় মেয়েটির পরিবার এই সম্পর্কে তীব্র বিরোধিতা শুরু করে এবং প্রেমিক যুগলকে বারবার হুমকি দেওয়া হয়। তবে এত বাধা সত্ত্বেও আঁচল সক্ষমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি আঁচলের ভাই ও বাবা জানতে পারেন যে আঁচল সক্ষম টাটেকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই ক্ষোভে তারা চরম পদক্ষেপ নেয়। গত বৃহস্পতিবার তারা প্রকাশ্যেই সক্ষমকে মারধর করে। এরপর গুলি করে এবং পরে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করে। এই বর্বরোচিত ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সক্ষম টাটের অন্ত্যেষ্টিক্রিয়া যখন চলছিল, ঠিক সেই সময় আঁচল সেখানে উপস্থিত হন। এই শোকস্তব্ধ পরিবেশে তিনি এক অভূতপূর্ব প্রতিবাদ করেন, ভালোবাসার অনন্য উদাহরণ তৈরি করেন। তিনি প্রথমে সক্ষমের নিষ্প্রাণ দেহে হলুদ লাগান এবং এরপর নিজের কপালে সিঁদুর পরেন। মৃত প্রেমিককে বিয়ে করে তিনি ঘোষণা দেন, আজ থেকে তিনি সক্ষমের বাড়িতেই তাঁর স্ত্রী তথা পুত্রবধূ হিসেবে বাকি জীবন কাটাবেন।
সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে আঁচল বলেন, ‘আমাদের ভালোবাসা জিতেছে, এমনকি সক্ষমের মৃত্যুতেও। আর আমার বাবা ও ভাইরা হেরেছে।’ তিনি সাফ জানান, সক্ষম আজ মৃত হলেও তাঁদের ভালোবাসা চিরন্তন, আর সেই কারণেই তিনি তাঁকে বিয়ে করেছেন। একই সঙ্গে তিনি সক্ষমের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
এই ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। সক্ষম টাটেকে হত্যা করার অভিযোগে পুলিশ ইতিমধ্যে ৬ জন অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্তে আরও কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত কিনা, সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। বুধবার হোয়াইট হাউসে বিশ্বনেতাদের স্ত্রীদের নিয়ে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মেলানিয়া ট্রাম্প ‘ফিগার ০৩’ নামের একটি হিউম্যানয়েড বা মানবী সদৃশ রোবটের সঙ্গে হাঁটেন।
২১ মিনিট আগে
হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত বাংলাদেশিরা হলেন—ফোর্ট স্কট, কানসাসের কাজী আবু সাঈদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ—অপ্রাপ্তবয়স্কের ওপর নিপীড়ন-শোষণ, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধ।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। আজ শনিবার (২৮ মার্চ) কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্রে এয়ার বেস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ল্যান্ডস্যাট-৯ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বিমান ঘাঁটির টারম্যাকের একটি অংশ থেকে আগুনের কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে।
৩ ঘণ্টা আগে