ভবানীপুরের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই আজ বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৭টা থেকে ভোটকেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। এই নির্বাচনে জয়ের ওপরই নির্ভর করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাগ্য। মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে ভবানীপুর থেকে জিততেই হবে মমতাকে। তাই গতকাল বুধবার রাতেও ভবানীপুরের মানুষকে মমতা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে বলেছেন। নন্দীগ্রামে হারের পর কোনো ঝুঁকি নিতে চান না তিনি।
ভোট শুরু হতেই মিত্র ইনস্টিটিউশনের বুথে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বিজেপি এবার অবাঙালি প্রার্থী দেওয়ায় এ নিয়ে সমালোচনা হচ্ছে। তবে ভোট দিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেছেন, 'ঠিকমতো ভোট হলে আমরাই জিতব।'
কলকাতা পুর নিগমের আটটি ওয়ার্ড নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ২৭২ জন। মোট ভোটকেন্দ্র ২৬৯টি এবং নির্বাচনী বুথ রয়েছে ২৮৭টি। প্রতিটি বুথেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় আধা সেনা।
প্রসঙ্গত, ভবানীপুর মমতার চেনা আসন। এর আগে বিধানসভা ভোটে ২৫ হাজারেরও বেশি ব্যবধানে জিতেছিলেন তিনি। এরপর কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি জিতেছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটে। নন্দীগ্রামে হেরে যাওয়ায় মমতাকে বিধায়ক নির্বাচিত করতেই শোভনদেব ইস্তফা দেন। জয় নিয়ে তাই নিশ্চিত তৃণমূল। তবু ব্যবধান বাড়াতে চেষ্টার কমতি রাখেননি মমতার মূল সেনাপতি, রাজ্যের মন্ত্রী ও কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিম।
ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কলকাতা পুলিশ ছাড়াও বুথগুলোকে নিরাপদ রাখতে ৩৫টি কোম্পানি কেন্দ্রীয় আধা সেনা নিয়োগ করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রাকৃতিক দুর্যোগ বা করোনা পরিস্থিতির মধ্যেও সকলের ভোটদানের ব্যবস্থা করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সকাল থেকে তাই নির্বিঘ্নেই ভোটগ্রহণ চলছে। তবে বিক্ষিপ্ত কয়েকটি গোলমালের খবর এসেছে। বিজেপির অভিযোগ, তৃণমূল তাঁদের এজেন্টদের ভয় দেখাচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নির্বাচন কমিশন সূত্রেও তেমন কোনো গোলমালের খবর নেই।
ভবানীপুরের সঙ্গেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার দুটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সেখানেও গোলমালের কোনো খবর নেই। তবে সবার নজর আজ ভবানীপুরের দিকেই। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ভবানীপুরে ভোট পড়েছিল ৬১.৭৫ শতাংশ।
উল্লেখ্য, ভবানীপুরের উপনির্বাচনের ভোট গণনা এবং ফল প্রকাশ হবে আগামী ৩ অক্টোবর।

ইরানের সঙ্গে বড় আকারে যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল। মূল সংকট তেল নিয়ে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অভিযোগ জোরালো হচ্ছে তা হলো মেঘ চুরির অভিযোগ। আর এই ‘মেঘ চুরি’ নিয়ে মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ উত্তাল হয়ে আছে।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি গবেষণারত দুই কৃতি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের নৃশংস মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ট্যাম্পা শহর এবং উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি। ভিনদেশের মাটিতে পরিবার ও স্বজনদের ছেড়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা...
৩৩ মিনিট আগেআল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরান যে সামরিক হুমকি তৈরি করেছে, তার জবাবে জিসিসি দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা।
১ ঘণ্টা আগে
হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে—আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এই পাসপোর্ট চালু করা হবে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, নতুন নকশার এই পাসপোর্ট ‘যেকোনো মার্কিন নাগরিক’ পেতে পারবেন, যদি তাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেন এবং যখন
৩ ঘণ্টা আগে