
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে তথাকথিত বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে বিজেপি। দলটির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রোববার এই ঘোষণা দেন। পাশাপাশি, তিনি দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে ‘অবৈধ আয় পার্টি’ বলেও আখ্যা দেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জ্যেষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার দিল্লিতে ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে (এএপি) ‘অবৈধ আয় পার্টি’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গত দশ বছরে আম আদমি পার্টি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। তিনি দাবি করেন, দিল্লিতে এএপি সরকারের প্রতি কার্যক্রমে ব্যাপক দুর্নীতি হয়েছে।
দিল্লি আবগারি নীতি মামলার প্রসঙ্গে অমিত শাহ কটাক্ষ করে বলেন, ‘সুপ্রিম কোর্ট এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে, আর তিনি সেটিকে ক্লিন চিট বলে দাবি করছেন। কিন্তু কেজরিওয়াল জি, জামিন পাওয়া মানেই ক্লিন চিট নয়। আপনাকে পুরো বিচার প্রক্রিয়া মোকাবিলা করতে হবে। আপনি জেল খাটার জন্য দীর্ঘ প্রস্তুতি নিন।’
দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে অমিত শাহ নারেলার একটি জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি পূর্বাঞ্চলীয় ভোটারদের প্রসঙ্গ তোলেন। পূর্ব উত্তর প্রদেশ এবং বিহার থেকে আসা এই জনগোষ্ঠী দিল্লির অন্যতম বৃহত্তম ভোটার গোষ্ঠী। তিনি বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যমুনা নদী পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন, যার ফলে পূজার সময় হাজার হাজার পূর্বাঞ্চলীয় মানুষ যমুনায় ডুব দিয়ে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেননি।’
অমিত শাহ আরও বলেন, ‘যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে দুই বছরের মধ্যে দিল্লি থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হবে।’ তিনি দাবি করেন, বিজেপি দিল্লিকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করবে এবং নিরাপত্তার দিকটি নিশ্চিত করবে।
অমিত শাহের এই বক্তব্যের পাল্টা জবাবে আম আদমি পার্টি (আপ) বলেছে, বিজেপির আসল লক্ষ্য দিল্লির উন্নয়ন নয়, বরং কেবল অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করা। দলটি এক বিবৃতিতে বলেছে, ‘বিজেপির দিল্লির উন্নয়নের কোনো পরিকল্পনা নেই এবং তাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র নেতিবাচক প্রচারণার মধ্যে সীমাবদ্ধ। অমিত শাহকে জবাব দিতে হবে—দিল্লির ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গত দশকে তারা কী করেছে? তাদের একমাত্র কাজ ছিল দিল্লির নিরাপত্তা নিশ্চিত করা, এবং সেই কাজেও তারা ব্যর্থ।’
আম আদমি পার্টি আরও দাবি করে, ‘দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। অথচ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হয়েছে। বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবে কিছুই করছে না।’
এই বিবৃতি ও পাল্টা অভিযোগের মধ্যে দিল্লির রাজনীতি এখন তীব্রভাবে উত্তপ্ত। বিজেপি ও এএপি উভয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাঁদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশ
১ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আজ এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
১১ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
১৩ ঘণ্টা আগে