
ভারতের আহমেদাবাদের মেঘানীনগরে গত বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ হোস্টেলের ওপর ভেঙে পড়ে। বিমান ও হোস্টেলের ধ্বংসস্তূপ থেকে এখনো উদ্ধার করা হচ্ছে দেহাবশেষ।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে। যদিও সরকারি সূত্র থেকে এখন পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, উদ্ধারকারী দলের সদস্য ও স্থানীয় হাসপাতালের রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে।
এর আগে গতকাল রাজ্য সরকার ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। এর মধ্যে ১৮ জন মেডিকেলের শিক্ষার্থী, ৭ জন হাসপাতালের কর্মী এবং ২৪০ জন বিমানের আরোহী।
বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানায়, উড়োজাহাজে ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন উড়োজাহাজ কর্মী।
দুর্ঘটনার পরপরই এনডিআরএফ, ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় রাতভর উদ্ধার অভিযান। বহু দেহাবশেষ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের কাজ চলছে।
বিমানে থাকা যাত্রীদের পাশাপাশি দুর্ঘটনাস্থলের বহু স্থানীয় বাসিন্দা, হোস্টেলের ছাত্রছাত্রী ও কর্মচারীরাও প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার (১৩ জুন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ও উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেন। তবে দুর্ঘটনার ৪৮ ঘণ্টা পরও সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান না জানানোয় ক্ষোভে ফুঁসছে ওই ফ্লাইটে থাকা যাত্রীদের পরিবার ও স্থানীয়রা।
আহত ব্যক্তিদের আহমেদাবাদ সিভিল হাসপাতাল ও অন্যান্য মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহত ও মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিলেও এখনো সরকারি ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়নি।

প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
৪৩ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৪ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৫ ঘণ্টা আগে