
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন। আজ শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন আবেদন মঞ্জুর করেন। লোকসভা ভোটের আগে এই জামিন পাওয়ায় ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টির মনোবল এখন তুঙ্গে।
কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলছিল বিরোধীরা। এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই বিজেপিকে এক প্রকার চাপে ফেলল আম আদমি পার্টি।
দেশের শীর্ষ আদালত অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১ জুন অর্থাৎ সপ্তম দফা ভোটের শেষ দিন পর্যন্ত মোট ২১ দিন অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আদালত বলেছেন, ভোট শেষ হওয়ার পরেই ২ জুনের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে।
গত বৃহস্পতিবার আদালত কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আভাস দিয়েছিল। তখন এই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জামিনের তীব্র বিরোধিতা করে।
আদালতের পর্যবেক্ষণ ছিল, এখন ভোট চলছে। তাই একটি রাজনৈতিক দলের সর্বাধ্যক্ষ হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের দলের পাশে দাঁড়ানো জরুরি। বিশেষত তিনি কোনো সন্ত্রাসবাদী বা দাগি অপরাধী নন। তাহলে তাঁর জামিনের ব্যাপারে আপত্তি কীসের!
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেন। আদালত অবশ্য এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জামিনে মুক্ত হলেও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো কাজ করতে পারবেন না।
দিল্লির লেফটেন্যান্ট জেনারেলের অনুমতি ছাড়া তিনি কোনো সরকারি কাজে নিজেকে যুক্ত রাখতে পারবেন না। ভিসা, পাসপোর্ট তদন্তকারী আধিকারিকের কাছে জমা রাখতে হবে। ইডির অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাঁদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশ
১ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আজ এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
১১ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
১৩ ঘণ্টা আগে