আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। আগামী ৮ থেকে ১০ মে এর মধ্যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। দেশটির আবহাওয়াবিদেরা এই ঝড়ের সতর্কবার্তা জানিয়েছেন। শ্রীলঙ্কা এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে অশনি।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভারত মহাসাগরের দ্বীপ আন্দামানের কাছে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তই নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গে। এই ঘূর্ণাবর্ত প্রথমে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। এরপরই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। তবে দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের পরিবর্তে উড়িষ্যা উপকূলেও আছড়ে পড়তে পারে।
এদিকে, গরমের তীব্রতা কমে গিয়ে কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে বইছে স্বস্তির হাওয়া। কলকাতায় ভোরের দিকে ঠান্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে। মাঝে মধ্যেই বইছে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে তিন ধরে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৬০ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৪৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৪ ঘণ্টা আগে