
ভারতের রাজস্থান থেকে গয়না কিনে বিপুল প্রতারণার শিকার হয়েছেন এক মার্কিন নারী। অভিযোগ উঠেছে, রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী মাত্র ৩০০ টাকার গয়না ৬ কোটি রুপিতে বিক্রি করেছেন ওই নারীর কাছে।
পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, চেরিশ নামে মার্কিন সেই নারী জয়পুরের জহুরি বাজার থেকে যে গয়নাগুলো কিনেছিলেন—সেগুলো রুপার হলেও ওপর দিয়ে সোনার আবরণ দেওয়া ছিল। গত এপ্রিলে গয়নাগুলো যুক্তরাষ্ট্রের একটি মেলায় প্রদর্শনীর জন্য রেখেছিলেন চেরিশ। পরে সেখানেই বেরিয়ে আসে গয়নাগুলো আসলে নকল।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে নকল গয়না নিয়ে ভারতে আসেন চেরিশ এবং তিনি সেই গয়না ব্যবসায়ী গৌরব সনির মুখোমুখি হন। কিন্তু প্রতারণা এবং অভিযোগের বিষয়টি প্রত্যাখ্যান করেন গৌরব। উপায়ন্তর না দেখে পুলিশে অভিযোগ দেন চেরিশ। পাশাপাশি তিনি ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসেরও সহযোগিতা চান। দূতাবাসের পক্ষ থেকেও এই বিষয়টির তদন্তের জন্য চাপ দেওয়া হয় জয়পুরের পুলিশকে।
জয়পুরের পুলিশকে চেরিশ জানান, গয়না ব্যবসায়ী গৌরব সনির সঙ্গে ২০২২ সালে ইনস্টাগ্রামে যোগাযোগ হয় তাঁর। পরে গত দুই বছরে নকল গয়নার জন্যই ভারতীয় মুদ্রায় ছয় কোটি রুপি গৌরবকে দেন তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই পালিয়েছেন গৌরব ও তাঁর বাবা রাজেন্দ্র সনি। তবে তাঁদের খুঁজে বের করার অভিযান অব্যাহত আছে। প্রতারক বাবা-ছেলেকে ধরার জন্য একটি স্পেশাল বাহিনীও গঠন করা হয়েছে।


হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৪ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৬ ঘণ্টা আগে