
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে আজ শুক্রবার। ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে আজ ভোট গ্রহণ করা হবে। এই ধাপের নির্বাচনে লড়ছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং ঐতিহাসিক মাথুরায় বিজেপির হয়ে লড়ছেন অভিনেত্রী হেমা মালিনিসহ অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই ধাপে মণিপুরের ২০টি, কেরালার ২০টি, কর্ণাটকের ১৪টি, রাজস্থানের ১৩টি, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে, মধ্যপ্রদেশের ৭টি, আসাম ও বিহারের ৫টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে ৩টি করে এবং ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরের ১টি করে আসনে ভোট গ্রহণ করা হবে।
দ্বিতীয় ধাপে মধ্যপ্রদেশের আটটি লোকসভা আসনে ভোট হওয়ার কথা থাকলেও বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার বেতুল আসনে তৃতীয় ধাপে, অর্থাৎ ৭ মে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামীকালের দ্বিতীয় ধাপের ভোটে ১২০৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। অর্থাৎ এই ধাপে ৮৮টি আসনে ভোট গ্রহণ করা হবে।
ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে উত্তরাধিকার কর নিয়ে ব্যাপক বাগ্যুদ্ধের মধ্যেই এই ধাপের নির্বাচন শুরু হয়েছে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় আজ শুক্রবার সকাল ৯টা নাগাদ ৯ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে লড়ছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, জ্যেষ্ঠ নেতা শশী থারুর, কেসি ভেনুগোপাল, ভূপেশ বাঘেল, রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট। কেরালার তিরুবনন্তপুরমে শশী থারুরের বিরুদ্ধে লড়ছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
এ ছাড়া, বিজেপির হয়ে উত্তর প্রদেশের ঐতিহাসিক ভূখণ্ড মাথুরায় লড়ছেন অভিনেত্রী হেমা মালিনি। এর বাইরে অভিনেতা অরুণ গোভিল, তেজস্বী সূর্য এবং লোকসভার বর্তমান স্পিকার ও বিজেপির জ্যেষ্ঠ নেতা ওম বিড়লা। এই ধাপের ভোটে বিজেপির জন্য কেরালা ও কর্ণাটক অগ্নিপরীক্ষা হিসেবে হাজির হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে