
হোয়াটসঅ্যাপে একটি ডিজিটাল বিয়ের কার্ডের আমন্ত্রণ গ্রহণ করতে গিয়ে প্রায় দুই লাখ রুপি খুইয়েছেন মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার এক সরকারি কর্মচারী। আপাতদৃষ্টিতে নিরীহ মনে হওয়া এই ডিজিটাল আমন্ত্রণ পত্রটি ছিল একটি সাইবার প্রতারণার ফাঁদ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী ওই সরকারি কর্মচারী একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পান। সেই বার্তায় তাঁকে ২০২৫ সালের ৩০ আগস্ট একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ওই মেসেজে একটি ফাইল ছিল, যা দেখতে পিডিএফ ফরম্যাটের বিয়ের কার্ডের মতো। তবে এটি আসলে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (এপিকে) ফাইল ছিল, যা ব্যবহারকারীর ফোন হ্যাক করে সংবেদনশীল তথ্য চুরি করার জন্য ডিজাইন করা হয়েছিল।

ভুক্তভোগী ওই ফাইলটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সাইবার অপরাধীরা তাঁর ফোনের ডেটা অ্যাকসেস করে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৯০ হাজার রুপি হাতিয়ে নেয়। এই ঘটনায় হিঙ্গোলি থানায় এবং সাইবার সেলে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই ‘বিয়ের দাওয়াত’ স্ক্যামটি গত বছর প্রথম সামনে আসে। এখন পর্যন্ত এই স্ক্যামারদের ফাঁদে অনেক মানুষ তাদের টাকা হারিয়েছেন। প্রতারকেরা হোয়াটসঅ্যাপে একটি বিয়ের আমন্ত্রণের মাধ্যমে ফাঁদ পাতে। ফাইলটি ডাউনলোড হওয়ার পর, সাইবার অপরাধীরা ভুক্তভোগীর কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। এমনকি তারা চুরি করা ডেটা ব্যবহার করে ফোনটির মালিক সেজে অন্যদের কাছে টাকা চেয়েও প্রতারণা করতে পারে।
গত বছর হিমাচল প্রদেশের সাইবার পুলিশ এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্কতা জারি করে। তারা জনগণকে অপরিচিত উৎস থেকে আসা ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছিল।

সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে তারা সরকারকে আগামী সাত দিন সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে ইসরায়েলি সেনারা গাড়িটি থামানোর নির্দেশ দেয়...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদিপশুর শরীরে ‘স্ক্রুওয়ার্ম’ নামক একধরনের মাংসখেকো পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরই টেক্সাস থেকে সব ধরনের গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা...
৬ ঘণ্টা আগে
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সূচনা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি অল্প সময়ে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়।
৮ ঘণ্টা আগে