
মতপ্রকাশের স্বাধীনতা একটি সুস্থ ও সভ্য সমাজের অবিচ্ছেদ্য অংশ। গুজরাটে কংগ্রেস এমপি ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে একটি এফআইআর খারিজ করে দিয়ে এই মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক মাধ্যমে একটি কবিতা আপলোড করার অভিযোগে ভারতের বিরোধী দল কংগ্রেসের এমপি ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে ‘বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে এফআইআর করেছিল গুজরাট পুলিশ। এ বিষয়ে কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট বলেন, ‘যাদের চিন্তাধারায় সমস্যা আছে তাদের মানদণ্ডে বিচার করে কোনো লেখা বা মন্তব্যকে “বিদ্বেষমূলক” অভিহিত করা যাবে না। কিছু মানুষ সবকিছুকেই হুমকি বলে মনে করে।’
চলতি বছর শুরুর দিকে কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ি সামাজিক মাধ্যমে একটি কবিতা শেয়ার করেন, ব্যাকগ্রাউন্ডে বাজে— ‘এ খুন পিয়াসো বাত সুনো (হে রক্তপিপাসু কথাটি শোনো)’ গান। বিজেপিকে ইঙ্গিত করেই তিনি এই গান বাজিয়েছেন বলে অভিযোগ করা হয়।
পুলিশের মামলার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে গত ১৭ জানুয়ারি গুজরাট হাইকোর্ট এফআইআর খারিজ করতে অস্বীকার করেন।
বিচারপতি এএস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘সুষ্ঠু গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। সাহিত্য, কবিতা, নাটক, শিল্পকলা ও ব্যঙ্গচিত্র সমাজকে সমৃদ্ধ করে। চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মর্যাদাপূর্ণ জীবনযাপন অসম্ভব।’
আদেশে এফআইআর খারিজ না করার জন্য গুজরাট হাইকোর্টেরও সমালোচনা করা হয়েছে। গুজরাট হাইকোর্টের এমন অবস্থানের নিন্দা করে আদালত ও পুলিশের সাধারণের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার যে দায়িত্ব তা স্মরণ করিয়ে দেন বিচারপতি এএস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার নেতৃত্বাধীন বেঞ্চ। শুনানির সময় সুপ্রিম কোর্ট আরও বলে, কবিতাটি ধর্মবিরোধী বা দেশবিরোধী নয় এবং পুলিশের উচিত, সংবেদনশীলতা প্রদর্শন করা এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রকৃত অর্থ বোঝা।
এই রায় এমন এক সময়ে এসেছে, যখন ভারতজুড়ে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক চলছে। সম্প্রতি স্ট্যান্ডআপ কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধেও মানহানির মামলা করা হয়েছে। মুম্বাইয়ের খার এলাকায় ‘দ্য আনকন্টিনেন্টাল মুম্বাই’ নামের একটি হোটেলে ‘নয়া ভারত’ শীর্ষক স্ট্যান্ডআপ কমেডি অনুষ্ঠানে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করেন কুণাল কামরা। কৌতুকে শিবসেনার একাংশের নেতা একনাথ শিন্দেকে ইঙ্গিত করে ‘গাদ্দার’ বা বিশ্বাসঘাতক বলেন কুণাল। এররই তাঁর বিরুদ্ধে এফআইআর তো করেছেই শিন্দে সমর্থকেরা, প্রকাশ্যে পিটিয়ে মারার হুমকিও দিয়েছে কেউ কেউ।
এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই রায় মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করল বলে মনে করছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে, এই রায় ভবিষ্যতে বাক্স্বাধীনতার ওপর আইনি বাধা কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এরই মধ্যে এই প্রণালি দিয়ে যাতায়াত করা জাহাজগুলোকে বার্তা দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ।
১ মিনিট আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সরাসরি যুদ্ধে এবার শুরু হয়েছে ভয়াবহ তথ্যযুদ্ধ। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের পাল্টা হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে
১৩ মিনিট আগে
এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করেছিল, আজ সকালে চালানো হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভবত নিহত হয়েছেন। ইসরায়েলের চ্যানেল১২ নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে জানিয়েছিল, সর্বোচ্চ নেতার মৃত্যুর বিষয়ে ‘ইঙ্গিত’ পাওয়া যাচ্ছে।
৪৪ মিনিট আগে
ইরানের ওপর ইসরায়েলের ভয়াবহ হামলা এবং পরবর্তী সময়ে উপসাগরীয় দেশগুলোতে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শনিবার সন্ধ্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আঞ্চলিক উত্তেজনার তীব্র নিন্দা জানান।
১ ঘণ্টা আগে