ভারতে মায়ের বুকের দুধ এবং সেই দুধ থেকে উৎপাদিত পণ্যের বিক্রি নিষিদ্ধ করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)। গত শুক্রবার মাতৃদুগ্ধ এবং তা থেকে উৎপাদিত পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করে সংস্থাটি জানিয়েছে, মায়ের বুকের দুধের বাণিজ্যিকীকরণ অনুমোদিত নয়। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এফএসএস আইন, ২০০৬ এবং এর অধীনে প্রণীত বিধানে এফএসএসএআই মাতৃদুগ্ধ প্রক্রিয়াকরণ ও বিক্রি অনুমোদন করবে না। মায়ের বুকের দুধ ও এর পণ্যের বাণিজ্যিকীকরণ সম্পর্কিত সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
এই নির্দেশের কোনো লঙ্ঘনের ফলে এফএসএস আইন, ২০০৬ এবং তার সঙ্গে সম্পর্কিত নিয়ম ও প্রবিধান অনুযায়ী খাদ্য ব্যবসা অপারেটরদের (এফবিও) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে শীর্ষ খাদ্য নিয়ন্ত্রক সংস্থা।
মাতৃদুগ্ধ বিক্রির সঙ্গে জড়িতদের লাইসেন্স না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছে এফএসএসএআই। এ প্রসঙ্গে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রাজ্য ও কেন্দ্রীয় লাইসেন্সিং কর্তৃপক্ষের নিশ্চিত করা উচিত যে, মায়ের দুধ প্রক্রিয়াজাতকরণ বা বিক্রয়ের সঙ্গে জড়িত এফবিওকে কোনো লাইসেন্স বা জিস্ট্রেশন দেওয়া হবে না।
জাতীয় নির্দেশিকা অনুসারে, ডোনার হিউম্যান মিল্ক (ডিএইচএম) বা মাতৃদুগ্ধ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যেসব হাসপাতালে কম্প্রিহেনসিভ ল্যাক্টেশন ম্যানেজমেন্ট সেন্টার (সিএলএমসি) রয়েছে, কেবল সেসব স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া নবজাতক ও শিশুদের এই দুধ দেওয়া যেতে পারে।
ভারতের সরকারি বিধানমতে, কোনো আর্থিক সুবিধা ছাড়া স্বাধীনভাবে এবং স্বেচ্ছায় দাতার মাতৃদুগ্ধ দান করা উচিত। দান করা এই দুধ হাসপাতালের নবজাতক এবং অন্যান্য মায়ের শিশুরা বিনা মূল্যে ব্যবহার করবে।

তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা আগেও মৃতের সংখ্যা ৩৫৯ বলে জানানো হয়েছিল।
২ ঘণ্টা আগে
বসনিয়ার সার্ব বাহিনীর সাবেক কমান্ডার এবং ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত যুদ্ধাপরাধী র্যাটকো ম্লাদিচ ৮৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে পড়ার সময় বসনিয়ায় সংঘটিত জাতিগত নিধন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন তিনি।
২ ঘণ্টা আগে
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে নতুন কোনো দেশ যোগ দিতে চাইলে জোটের অন্য অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে
সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান তীব্র টার্বুলেন্সের কবলে পড়ে পাঁচ সেকেন্ডের কম সময়ে প্রায় ১৭৮ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় নিহত হয়েছিলেন ব্রিটিশ যাত্রী জিওফ কিচেন। তাঁর স্ত্রী প্রথমবারের মতো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একই ঘটনায় আহত কয়েকজন ব্রিটিশ যাত্রীকে সঙ্গে নিয়ে...
৪ ঘণ্টা আগে