ভারতের হরিয়ানা রাজ্যে একটি ধর্মীয় শোভাযাত্রায় পাথর ছোড়ার পর ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। সংঘাতে জড়িতরা বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে। পরিস্থিতি সামলাতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন দুইজন রক্ষী। আহত হয়েছেন পুলিশের সাত সদস্য।
সংঘাত শুরু হওয়ার পর প্রাণ বাঁচাতে প্রায় ২ হাজার ৫০০ নারী-পুরুষ-শিশু গুরুগ্রামের কাছে একটি মন্দিরে আশ্রয় নিয়েছে। বাইরে ব্যাপক সহিংসতা চলছে। তাঁরা ঘরে ফেরার সাহস পাচ্ছেন না। পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেনি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
সহিংসতা প্রশমনে রাজ্য সরকার ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে। বড় জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গুরুগ্রামসংলগ্ন নুহতে একটি ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন সহিংসতা শুরু হয়। অভিযোগ অনুযায়ী, ক্ষমতাসীন বিজেপি ঘনিষ্ঠ বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত ব্রিজ মন্ডল জলাভিষেক যাত্রা আজ সোমবার গুরুগ্রাম-আলওয়ার জাতীয় সড়কে এলে একদল যুবক বাধা দেয় এবং মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ে।
সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা সরকারি ও বেসরকারি যানবাহনকে তাদের লক্ষ্যবস্তু করছে।
ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিতে আসা আড়াই হাজার মানুষ নুলার মহাদেব মন্দিরে আশ্রয় নিয়েছেন। তাঁদের গাড়িগুলো বাইরে পার্কিং করে রাখা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত তাঁদের নিরাপদে সরিয়ে নিতে পারেনি।
সন্ধ্যার দিকে সহিংসতা গুরুগ্রাম-সোহনা হাইওয়েতে ছড়িয়ে পড়ে। সেখানে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোড়া হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বজরং দলের একজন কর্মীর পোস্ট করা একটি আপত্তিকর ভিডিওর জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
২১ মিনিট আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
২ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে