
সরকারি কর্মকর্তা অমিত কুমার ছুটির দরখাস্ত করেছিলেন। কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি। ক্ষোভে চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে রাস্তা দিয়ে হেঁটে গেছেন তিনি। পরে অবশ্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত অমিত কুমার সরকার কলকাতার নিউটাউনের কারিগরি ভবনে প্রযুক্তি শিক্ষা দপ্তরে কর্মরত ছিলেন। তিনি ছুরি দিয়ে সহকর্মীদের আঘাত করেন এবং অস্ত্রটি হাতে নিয়েই শহরে হাঁটতে থাকেন।
একটি ভিডিওতে অমিত কুমারকে রক্তমাখা ছুরি হাতে নিয়ে শহরের রাস্তায় হাঁটতে দেখা গেছে। কাঁধে ব্যাগ এবং এক হাতে ছুরি দেখা যায়। কিছু পথচারী এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। অমিতকে পথচারীদের তাঁর কাছে ভিড়তে নিষেধ করছিলেন।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, অমিত কুমার উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলার বাসিন্দা, প্রযুক্তি শিক্ষা দপ্তরে কাজ করেন। গতকাল সকালে ছুটি নেওয়া নিয়ে সহকর্মীদের সঙ্গে বচসার পর, তিনি তাঁদের ছুরিকাঘাত করেন এবং পালানোর চেষ্টা করেন।
আহত ব্যক্তিরা হলেন—জয়দেব চক্রবর্তী, শান্তনু সাহা, সার্থ লেটে এবং শেখ সাতাবুল। তাঁদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের মতে, সহকর্মীদের সঙ্গে অমিতের ছুটি সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়েছিল। তবে তাঁকে ছুটি না দেওয়ার প্রকৃত কারণ জানা যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশের ধারণা, অমিতের মানসিক সমস্যা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার সময় এ বছর ইরানের একটি সন্দেহজনক পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণকাজ হয়েছে। ছয় বছরের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে একদল বিশ্লেষক এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পালাওয়ান প্রদেশের করোন অভিমুখে যাওয়ার পথে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ৮৬ জন নিখোঁজ রয়েছেন। ম্যানিলা থেকে ছেড়ে আসা ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন আরোহী ছিলেন।
২ ঘণ্টা আগে
রাতভর ইরানের চালানো হামলায় জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন হিসাব বলছে, অন্তত ৯টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
২ ঘণ্টা আগে
রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে